নেপালের বন্যায় ভেসে যাওয়া ৩ মরদেহ ভারতের নদীতে উদ্ধার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর ভেসে যাওয়া তিনটি মরদেহ ভারতের উত্তরপ্রদেশের গন্ধক নদী থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল থেকে পানির প্রবল স্রোতে ভেসে সেখানে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। উত্তরপ্রদেশের বিপর্যয় ব্যবস্থাপনা বাহিনীর কনস্টেবল ব্রিজমোহন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নেপালে ভয়াবহ বন্যার পর গন্ধক নদীর পানিও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। প্রবল স্রোতের সঙ্গে কাদামাখা মরদেহগুলো ভেসে ভারতের নদীটিতে পৌঁছায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গতকাল নেপালে আঘাত হানা আকস্মিক বন্যায় এখন পর্যন্ত প্রায় ৩৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন।
এর আগে গতকাল সকালে নেপালের রাসুয়া এলাকায় হঠাৎ ভয়াবহ ঢল নামে। এতে ত্রিশূলি ও নারায়ণী নদীর পানি বেড়ে যায়। একই সময়ে ভোটেকোশি নদীতেও পানির প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পাহাড়ি ঢলের সঙ্গে ভূমিধসের কাদা ও পাথর যুক্ত হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
প্রবল স্রোত ও কাদার ঢলে পথে থাকা বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে যায়। ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো পানির তোড়ে ভেসে গেছে।
বিজ্ঞাপন
নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও এই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এর আগে চীনা কর্তৃপক্ষ তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।
সূত্র: রয়টার্স








