Logo

নেপালে আকস্মিক বন্যায় মরদেহ থেকেও অলঙ্কার নেওয়ার চেষ্টা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬, ২০:১০
নেপালে আকস্মিক বন্যায় মরদেহ থেকেও অলঙ্কার নেওয়ার চেষ্টা
ছবি: সংগৃহীত

নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যু ও বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। এর মধ্যেই মৃতদের মরদেহ থেকেও অলঙ্কার লুটের চেষ্টার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, বন্যায় নিহত এক নারীর মরদেহ কাদা, কাঠ ও বিভিন্ন আবর্জনার স্তূপের মধ্যে পড়ে রয়েছে। এ সময় দুই ব্যক্তি বাঁশের সাহায্যে মরদেহটির কাছে যান। পরে তাদের একজন মরদেহটি ওপরে তোলেন।

ভিডিওটি প্রকাশ করে কয়েকজন দাবি করেছেন, ওই দুই ব্যক্তি নারীকে উদ্ধারের উদ্দেশ্যে সেখানে যাননি। বরং তারা মরদেহে থাকা অলঙ্কার নেওয়ার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একজনের দাবি, ওই নারীকে উদ্ধার করার পরিবর্তে তার চুল ধরে কানের দুল খুলে নেওয়ার চেষ্টা করা হয়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

একজন মন্তব্য করেন, প্রথমে দেখে মনে হয়েছিল ওই ব্যক্তিরা বন্যার শিকার নারীকে উদ্ধারের চেষ্টা করছেন। পরে তাদের আচরণ দেখে মনে হয়েছে, তারা মরদেহে থাকা অলঙ্কার খুঁজছিলেন। এমন ঘটনায় মানবিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরেকজন আশঙ্কা প্রকাশ করে বলেন, মরদেহ থেকে অলঙ্কার খুলে নেওয়া হলে পরবর্তী সময়ে স্বজনদের জন্য মরদেহ শনাক্ত করা আরও কঠিন হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

নেপালে ভয়াবহ এই দুর্যোগে এরই মধ্যে ব্যাপক প্রাণহানি ঘটেছে। নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যেই মরদেহ লুটের অভিযোগের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD