ইয়েমেনে আত্মসমর্পণ করা ১৫৯ সেনাকে মুক্তি দিল হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের সরকারি বাহিনীর আত্মসমর্পণ করা ১৫৯ সদস্যকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, বন্দিদের মুক্তি ও নিজ বাড়িতে ফেরানোর প্রক্রিয়ায় তারা সহায়তা করেছে।
বিজ্ঞাপন
হুথিদের দাবি, মুক্তি পাওয়া সেনারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের বাহিনীর সদস্য। গত মাসে লোহিত সাগরের উপকূলবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের সময় এসব সেনা কোনো সংঘর্ষে না জড়িয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
হুথি কর্মকর্তা আব্দুলকাদের আল-মুরদাতা শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের জানান, সাধারণ ক্ষমার আওতায় এসব সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ৩২৩ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
আইসিআরসি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ইয়েমেনি সেনাদের নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দিতে তারা সহযোগিতা করেছে। তবে বন্দি বিনিময় বা মুক্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
সৌদি সীমান্তে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের
এদিকে সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী নাজরান অঞ্চলের আকাশে সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাদের বক্তব্য, হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর সময় তাদের যোদ্ধারা সেটিকে ভূপাতিত করেন।
বিজ্ঞাপন
শনিবার রাতে হুথি-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, “সীমান্তের পাশে আমাদের অবস্থান লক্ষ্য করে শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল অ্যাপাচি হেলিকপ্টারটি। ওই সময় আমাদের যোদ্ধারা এটি ভূপাতিত করে।”
হেলিকপ্টার ভূপাতিতের এ দাবি নিয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে ঘটনাটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে বন্দিদের মুক্তি এবং সৌদি সীমান্তে সামরিক অভিযান নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে হেলিকপ্টার ভূপাতিতের দাবি ও এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








