Logo

মণিপুরে ভূমিধ্বসে নিহত ৭, নিখোঁজ ৫৫

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
মণিপুরে ভূমিধ্বসে নিহত ৭, নিখোঁজ ৫৫
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যের একটি দুর্গম অঞ্চলে ভূমিধ্বসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫৫ জন। বৃহস্পতি...

বিজ্ঞাপন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যের একটি দুর্গম অঞ্চলে ভূমিধ্বসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫৫ জন। 

বৃহস্পতিবার (৩০ জুন) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভোরে একটি নির্মাণাধীন রেলওয়ে সাইটে ভূমিধ্বসের পর সেখান থেকে ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

ননি পুলিশ স্টেশন থেকে ১৪ কিলোমিটার দূরে মাখাউম এলাকায় তুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

ননি জেলার ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে জানান, ওই ক্যাম্পে ৮১ জন মানুষ ছিলেন। যেহেতু রাত আনুমানিক দুইটা নাগাদ ভূমিধ্বসের ঘটনা ঘটে, বাকি ৫৫ জনকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ বলে জানান তিনি। 

এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা করতে সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD