ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে প্রাথমিক ভোট গণনা চলছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে। ভোট গণনা যত এগোচ্ছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির প্রাপ্ত ভোটের হার ততই কমছে।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত গণনা করা বৈধ ভোটের ২১ দশমিক ৭ শতাংশ পেয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। এতে দলটি তালিকার শীর্ষে থাকলেও আগের গণনায় তাদের ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ। অর্থাৎ, নতুন গণনায় দলটির প্রাপ্ত ভোটের হার কমেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, গাদি আইজেনকোটের ‘ইয়াশার পার্টি’ ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগের গণনার হালনাগাদ তথ্যে দলটির ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ। অর্থাৎ, নতুন গণনায় তাদের প্রাপ্ত ভোটের হার কিছুটা বেড়েছে।
ফিলিস্তিন-ইসরায়েলি জয়েন্ট লিস্ট ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। দলটির এই হার সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের প্রাপ্ত ৮ দশমিক ২২ শতাংশ ভোটের চেয়ে সামান্য বেশি।
বিজ্ঞাপন
নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত তথ্যগুলো সম্পূর্ণ প্রাথমিক। ভোট গণনা এখনো অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারেরও বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।








