Logo

নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাবি, ডানপন্থি সরকার গঠনের আহ্বান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৩:৪৪
নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাবি, ডানপন্থি সরকার গঠনের আহ্বান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার জোট নির্বাচনে ‘সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা’ অর্জন করেছে। একই সঙ্গে দ্রুত একটি ‘জাতীয় ডানপন্থি সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) জেরুজালেমে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান নেতানিয়াহু।

তিনি বলেন, “প্রথমত, আমাদের দল লিকুদই সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই। দ্বিতীয় বিষয়টিও সমানভাবে স্পষ্ট—ডানপন্থি রাজনৈতিক জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটি একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইসরায়েলকে রক্ষায় জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে নেতানিয়াহু বলেন, একটি শক্তিশালী জাতীয় ডানপন্থি সরকার গঠন করা প্রয়োজন। এ সময় আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিষয়ে সতর্ক করেন তিনি। নেতানিয়াহুর দাবি, ওই দলগুলো ইসরায়েলের অস্তিত্বেরই বিরোধী।

বিজ্ঞাপন

ভাষণে ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোরও তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। বিরোধী দলগুলোকে এগিয়ে রেখে ভুয়া বুথফেরত জরিপ প্রচারের মাধ্যমে গণমাধ্যমগুলো তার সমর্থকদের ভোটদানে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD