Logo

দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

বেসামরিক প্লেন ও সমুদ্র পথে চেষ্টার পর অবশেষে সামরিক প্লেনে করে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।স্থানীয় সময় মঙ্গলবার (১...

বিজ্ঞাপন

বেসামরিক প্লেন ও সমুদ্র পথে চেষ্টার পর অবশেষে সামরিক প্লেনে করে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে তিনি দেশ ত্যাগ করেন। জানা গেছে, ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান রাত ৩টার দিকে। 

বিজ্ঞাপন

তার এই দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে শ্রীলঙ্কায় একটি পারিবারিক শাসনের অবসান হলো। এই পরিবারটি কয়েক দশকব্যাপী দেশটি শাসন করছিল।

গত মার্চ থেকে শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। গত শনিবার শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢোকে। বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে অন্যত্র চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD