Logo

ভালোবাসা লুকোনোর দিন শেষ, আজ প্রোপজ ডে

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮
ভালোবাসা লুকোনোর দিন শেষ, আজ প্রোপজ ডে
ছবি: সংগৃহীত

ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন আজ, ৮ ফেব্রুয়ারি—যা পরিচিত ‘প্রোপজ ডে’ নামে। প্রেমের মানুষটির কাছে লুকিয়ে রাখা অনুভূতি খোলাখুলিভাবে প্রকাশ করার জন্য এই দিনটি বিশ্বজুড়ে বিশেষ গুরুত্ব বহন করে। যারা তাদের সম্পর্ককে নতুন একটি নাম দিতে চান কিংবা দীর্ঘদিনের অনুভূতিকে প্রকাশের সাহস খুঁজছিলেন, তাদের জন্য আজকের দিনটি একেবারেই উপযুক্ত।

বিজ্ঞাপন

প্রোপজ ডে মূলত ভ্যালেন্টাইন্স সপ্তাহেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রেম ও রোমান্স উদযাপনের এই সপ্তাহে ভালোবাসা প্রকাশের প্রথম বড় ধাপ হিসেবেই ধরা হয় প্রোপজ ডেকে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৮শ ও ১৯শ শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় পুরুষরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রিয়জনকে বিয়ের প্রস্তাব দিতেন। সেখান থেকেই ধীরে ধীরে প্রোপজ দেওয়ার একটি সামাজিক ও সাংস্কৃতিক রীতি গড়ে ওঠে।

বিশ্বাস করা হয়, বিংশ শতাব্দীর শেষের দিকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে প্রোপজ ডেও আলাদা গুরুত্ব পেতে শুরু করে। পাশ্চাত্য সংস্কৃতিতে একসময় হাঁটু গেড়ে বসে প্রেমিকার কাছে প্রস্তাব দেওয়াই ছিল সবচেয়ে রোমান্টিক ও সম্মানজনক উপায়। সময় বদলালেও সেই ঐতিহ্য আজও বহু যুগলের কাছে সমানভাবে জনপ্রিয়।

বিজ্ঞাপন

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত ও উপমহাদেশেও গত কয়েক দশকে প্রোপজ ডে পালনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তরুণ প্রজন্মের কাছে এই দিনটি এখন শুধু প্রেম নিবেদনের উপলক্ষ নয়, বরং সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার প্রতীক।

এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য, যারা দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করলেও মনের কথা বলতে পারেননি। প্রোপজ ডে সেই সাহসটুকু জোগায়—যাতে ভালোবাসা আর গোপন না থাকে। আবার যারা ইতোমধ্যেই সম্পর্কে রয়েছেন, তাদের জন্যও এই দিনটি কম গুরুত্বপূর্ণ নয়। প্রিয় মানুষটিকে আবার নতুন করে ভালোবাসার কথা জানানো, সম্পর্ককে আরও দৃঢ় করার এক সুন্দর সুযোগ এনে দেয় এই দিন।

প্রোপজ ডে অনেক নতুন সম্পর্কের সূচনা ঘটায়, যেখানে দুজন মানুষ খোলা মনে একে অপরের অনুভূতিকে গ্রহণ করে। ভালোবাসা, বিশ্বাস ও আবেগের বন্ধন আরও গভীর হয় এই বিশেষ দিনে।

বিজ্ঞাপন

দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে অনেকেই বেছে নেন সৃজনশীল উপায়। প্রিয়জনের জন্য বিশেষ সারপ্রাইজের আয়োজন, সুন্দর কোনো জায়গায় সময় কাটানো, আংটি বা উপহার দিয়ে প্রস্তাব দেওয়া কিংবা হাতে লেখা প্রেমপত্রে অনুভূতি প্রকাশ—সবই হতে পারে ভালোবাসা জানানোর অনন্য মাধ্যম।

তাই যাকে এতদিন বলা হয়নি, আজ আর দেরি নয়। মন খুলে বলে দিন আপনার লুকানো ভালোবাসার কথা। আর যারা আগেই বলেছেন, তারাও বসে থাকবেন কেন—সকাল সকাল আরেকবার প্রোপজ করে প্রিয়জনকে অনুভব করিয়ে দিন, সে আপনার জীবনে কতটা বিশেষ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD