Logo

আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২
আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন
ছবি: সংগৃহীত

বিশ্ব চকলেট দিবস আজ। ভ্যালেন্টাইনস সপ্তাহের তৃতীয় দিন হিসেবে প্রতি বছর ৯ ফেব্রুয়ারি পালিত হয় চকলেট ডে। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হওয়া ভ্যালেন্টাইন উইকের ধারাবাহিকতায় আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রিয়জনকে চকলেট উপহার দেওয়ার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

বিজ্ঞাপন

ভিক্টোরিয়ার যুগে চকলেট প্রেমিক-প্রেমিকার মধ্যে উপহার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। ইউরোপ ও আমেরিকায় ভালোবাসা প্রকাশের অন্যতম প্রতীক হয়ে ওঠে চকলেট। গবেষণায়ও দেখা গেছে, চকলেটের স্বাদ মানসিক চাপ ও কষ্ট কমাতে সহায়ক এবং আনন্দের অনুভূতি বাড়ায়। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মানুষের মধ্যে দূরত্ব কমাতেই এমন দিবসগুলোর প্রচলন হয়েছে বলে মনে করেন অনেকেই। সে কারণেই সব বয়সী মানুষের কাছেই চকলেট ডে সমান জনপ্রিয়।

তবে যারা সিঙ্গেল আছেন তারা হতাশ হবেন না। কারণ দিবসটি প্রেমিক-প্রেমিকাদের জন্য হলেও আজকের দিনে নিজে কিনে দিতে পারেন চকলেট। কারণ চকলেট খাওয়ার জন্য কাপল পাওয়ার প্রয়োজন নেই। তাই সুযোগ পেলেই কিনে খেয়ে নিতে পারেন চকলেট।

বিজ্ঞাপন

ইতিহাস বলে, ১৯৫০ সাল থেকে জাপানে ভ্যালেন্টাইনস ডে’তে চকলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয় মোরোজফ নামের এক চকলেট প্রস্তুতকারী কোম্পানির হাত ধরে। তবে ওই দেশে কেবল প্রেমিকারাই চকলেট উপহার দেন পুরুষদের। এভাবেই শুরু হল চকোলেট ডের পথচলা। যা উনিশ শতক পার করে একুশ শতকেও সমান জনপ্রিয়।

৭ ফেব্রুয়ারি পালিত হয় রোজ ডে (Rose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ ফুল উপহার দেন। ৮ ফেব্রুয়ারি পালিত হয় প্রোপ্রোজ ডে (Propose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে প্রেমের প্রস্তাব দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভ্যালেন্টাইনস সপ্তাহের দিনগুলো হলো—

৯ ফেব্রুয়ারি পালিত হয় চকোলেট ডে (Chocolate Day)। ১০ ফেব্রুয়ারি পালিত হয় টেডি ডে (Teddy Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন। ১১ ফেব্রুয়ারি প্রোমিস ডে (Promise Day) হিসেবে। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে ভালোবাসা পালনের প্রতিশ্রুতি দেন। ১২ ফেব্রুয়ারি প্রতিবছরই পালিত হয় হাগ ডে (Hug Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে আলিঙ্গন করে উষ্ণ সান্নিধ্য অনুভব করেন। ১৩ ফেব্রুয়ারি পালিত হয় কিস ডে (Kiss Day)। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের ঠোঁটে চুম্বন করে বা চুমু দিয়ে (ফ্লাইং কিস) ভালোবাসাকে তুরীয় মাত্রায় অনুভব করেন।

আর, ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভ্যালেন্টাইন’স ডে। এই দিনটিতে একান্তে ভালোবাসা অনুভব করেন প্রেমিক-প্রেমিকারা।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD