Logo

ইফতারে ঘরেই তৈরি করুন পুষ্টিকর খেজুর স্মুদি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৭
ইফতারে ঘরেই তৈরি করুন পুষ্টিকর খেজুর স্মুদি
ছবি: সংগৃহীত

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন প্রশান্তির ছোঁয়া এনে দেয়। অনেকেই বাজারের ইন্সট্যান্ট শরবত খেয়ে তৃষ্ণা মেটান, তবে এসব পানীয় সবসময় শরীরের জন্য উপকারী নাও হতে পারে। এর পরিবর্তে ঘরেই সহজ উপকরণে তৈরি করতে পারেন পুষ্টিকর ও সুস্বাদু খেজুরের স্মুদি। এটি যেমন শরীরকে দ্রুত শক্তি জোগাবে, তেমনি রাখবে সতেজ।

বিজ্ঞাপন

খেজুর প্রাকৃতিক চিনি, ফাইবার ও বিভিন্ন খনিজে সমৃদ্ধ। দুধ, কলা ও দইয়ের সঙ্গে মিশে এটি হয়ে ওঠে এক সম্পূর্ণ পুষ্টিকর পানীয়—যা ইফতারের টেবিলে রাখতে পারেন অনায়াসেই।

তৈরি করতে যে সকল উপকরণ লাগবে-

বিজ্ঞাপন

খেজুর ১০ থেকে ১২টি, দুধ ২ কাপ, পাকা কলা ২টি, দই ২ টেবিল চামচ, দারুচিনি গুঁড়া ২ চা চামচ, মধু ২ চা চামচ এবং পরিমাণমতো বরফ।

প্রস্তুত প্রণালী-

১. প্রথমে খেজুরগুলো পরিষ্কার করে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, যাতে নরম হয়ে যায়।

বিজ্ঞাপন

২. নরম খেজুর পানি থেকে তুলে নিন এবং পাকা কলা টুকরা করে এর সঙ্গে মিশিয়ে নিন।

৩. এবার ব্লেন্ডারে খেজুর, কলা, দুধ, দই, দারুচিনি গুঁড়া ও মধু একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন।

৪. খেয়াল রাখবেন, যেন মিশ্রণে কোনো দানাদার অংশ না থাকে।

বিজ্ঞাপন

৫. ব্লেন্ড করা স্মুদি গ্লাসে ঢেলে ওপর থেকে বরফের টুকরা ছড়িয়ে পরিবেশন করুন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD