আজকের রাশিফল : প্রেমে শুভ সময় মেষের, সতর্কতা কার জন্য?

গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের দৈনন্দিন জীবন ও সিদ্ধান্তে প্রভাব ফেলে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। আকাশের এই বিন্যাস কখনো সাফল্যের ইঙ্গিত দেয়, আবার কখনো আগাম সতর্কবার্তা জানায়। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি কোন রাশির জন্য কেমন হতে পারে।
বিজ্ঞাপন
মেষ: শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিন। বিভিন্ন উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ব্যবসায় সঞ্চয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলাই ভালো। প্রেম ও দাম্পত্য জীবনে সুখের ইঙ্গিত।
বৃষ: সপ্তাহের শেষে খরচ নিয়ন্ত্রণ জরুরি। নতুন ব্যবসা শুরুর আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। খেলোয়াড়দের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। আর্থিক বিষয়ে বন্ধুর সঙ্গে বিরোধ এড়ানো উচিত।
আরও পড়ুন: আজ ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’
বিজ্ঞাপন
মিথুন: আর্থিক দিক মাঝামাঝি থাকবে। সহকর্মীদের প্ররোচনায় না জড়ানোই ভালো। সৃজনশীল কাজে উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর বুদ্ধিমত্তা উপকারে আসবে। আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
কর্কট: খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন। নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমান। অফিসে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন।
সিংহ: পেশাগত ক্ষেত্রে ইতিবাচক সময়। ব্যবসায় সাময়িক বাধা থাকলেও বড় সমস্যা নয়। যানবাহন চালনায় সতর্কতা প্রয়োজন। নতুন সম্পত্তি কেনার চিন্তা করতে পারেন। পরিবার নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে।
বিজ্ঞাপন
কন্যা: পারিবারিক শান্তি বজায় থাকবে। অনিদ্রা বা স্নায়বিক সমস্যাকে অবহেলা করবেন না। সন্তানের বিষয় আলোচনা করে সমাধান করুন। খেলাধুলায় সাফল্যের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ মিলতে পারে।
তুলা: পুরনো ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় পরিশ্রমের ফল মিলবে। অংশীদারিত্বে মতবিরোধ হতে পারে। অতিরিক্ত খরচে আর্থিক চাপ তৈরি হতে পারে, তবে বন্ধুর সহায়তায় সমস্যা কাটবে।
বৃশ্চিক: শিল্প ও অভিনয় জগতের সঙ্গে যুক্তদের জন্য শুভ সময়। ভাইবোনের আচরণে মন খারাপ হতে পারে। সম্পত্তি রক্ষায় ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা দিয়ে বাধা অতিক্রম করবেন।
বিজ্ঞাপন
ধনু: অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন, বিশেষ করে শর্করা বা রক্তচাপজনিত সমস্যা থাকলে। মাতৃকুল থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের পরিবেশ ভালো থাকবে।
মকর: ব্যবসায় আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে প্রভাব বাড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। অপ্রয়োজনীয় খরচ কমানো দরকার।
বিজ্ঞাপন
কুম্ভ: চলাফেরায় সতর্কতা প্রয়োজন। গবেষণামূলক কাজে কিছু বাধা আসতে পারে। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ রয়েছে। পারিবারিক শান্তির জন্য বড়দের পরামর্শ মেনে চলুন।
মীন: পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। পেশা পরিবর্তনের মাধ্যমে উন্নতির সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। সামাজিক কাজে সম্মান বাড়বে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন।








