Logo

আজকের রাশিফল : কেমন যেতে পারে আপনার দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১১:৩০
আজকের রাশিফল : কেমন যেতে পারে আপনার দিন
ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৫ মার্চ ২০২৬)। বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লা সপ্তমী তিথি আজ দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে, এরপর শুরু হবে অষ্টমী তিথি। এদিন আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব রয়েছে। পাশাপাশি মৃগশিরা ও আর্দ্রা নক্ষত্রও সক্রিয়।

বিজ্ঞাপন

আজ চাঁদ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। সকাল ৫টা ৩৬ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে সূর্যাস্ত। জ্যোতিষ মতে বুধবার গণেশের দিন, তাই কিছু রাশির জন্য দিনটি বিশেষ শুভ হতে পারে, আবার কারও জন্য আসতে পারে চ্যালেঞ্জ।

নিচে রাশিভিত্তিক বিস্তারিত তুলে ধরা হলো—

মেষ : শত্রুর কারণে অস্বস্তি তৈরি হতে পারে। তবে অর্থ সঞ্চয়ে সফলতা আসবে। পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। বন্ধুর সহায়তা মিলতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ তৈরি হতে পারে, তবে ভ্রমণে বাধা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

বৃষ : ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটতে পারে। পড়াশোনায় মনোযোগ কমতে পারে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ এড়িয়ে চলা ভালো। দাঁতের সমস্যায় ভুগতে পারেন।

মিথুন : চিকিৎসা খরচ বাড়তে পারে। সরলতার সুযোগ নিতে পারে অন্যরা। ব্যবসায়ীরা অপ্রত্যাশিত লাভ পেতে পারেন। সহকর্মী বা প্রতিবেশীর সহায়তা মিলবে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে।

কর্কট : স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে, অস্ত্রোপচার বা আঘাতের আশঙ্কা আছে। পড়াশোনায় মনোযোগ কমতে পারে। ওষুধ ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যবসায় লাভ হতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

সিংহ : অযথা দুশ্চিন্তা বাড়তে পারে। কাজের প্রয়োজনে ভ্রমণ হতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা সফল হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা জরুরি।

কন্যা : অন্যদের সাহায্য করতে এগিয়ে আসবেন। কর্মক্ষেত্রে দক্ষতা প্রকাশ পাবে। ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। হাড়ের সমস্যায় ভুগতে পারেন। বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে।

তুলা : অর্থ লেনদেনে সতর্ক থাকুন। নিজের ভুল বুঝতে পারবেন। কর্মক্ষেত্রে বিরোধ তৈরি হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন দেখা দিতে পারে। বিতর্ক এড়িয়ে চলাই ভালো।

বিজ্ঞাপন

বৃশ্চিক : নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আইনি বিষয়ে সতর্ক থাকুন।

ধনু : কর্মক্ষেত্রে দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। হারানো জিনিস ফিরে পেতে পারেন। দাম্পত্যে মতভেদ হতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

মকর : ব্যবসায় সাফল্য ও লাভের সম্ভাবনা রয়েছে। বিয়ের আলোচনা এগোতে পারে। চাকরিতে পরিবর্তন আসতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে লাভবান হবেন।

বিজ্ঞাপন

কুম্ভ : আবেগে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আঘাত পাওয়ার আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে বিরোধ বাড়তে পারে। ব্যবসায় লাভের সুযোগ রয়েছে। বন্ধুর সহায়তা পেতে পারেন।

মীন : মানসিক অস্থিরতায় কাজে বাধা আসতে পারে। ব্যবসায় চাপ কম থাকবে। সম্পত্তি লেনদেন এড়িয়ে চলুন। চিকিৎসা ব্যয় বাড়তে পারে। সরকারি চাকরির সুযোগ তৈরি হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD