ভালোবাসা টিকে থাকে কথার মর্যাদায়, আজ প্রমিস ডে

গানের এই কথাগুলো যেন আজ আরও গভীর হয়ে ধরা দেয়। কারণ আজ ১১ ফেব্রুয়ারি—প্রমিস ডে। ভালোবাসার সপ্তাহের এক বিশেষ দিন, যখন প্রিয়জনের হাত ধরে বলা যায়, আমি আছি, থাকবো—যে কোনো ঝড়-ঝাপটায়।
বিজ্ঞাপন
রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডের পর আজ সেই দিন, যেদিন ভালোবাসা শুধু অনুভূতিতে নয়—প্রতিশ্রুতির বন্ধনে বাঁধা পড়ে। কারণ সম্পর্ক টিকে থাকে শুধু মিষ্টি কথায় নয়, বরং দেওয়া কথার মর্যাদায়।
ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, বরং কঠিন সময়েও হাত না ছেড়ে দেওয়া। তাই আজকের দিনে বলা যেতে পারে—
বিজ্ঞাপন
“প্রমিস করছি, আমরা বদলে গেলেও আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা বদলাবে না। আমরা একে অপরের কথা শুনবো, বুঝবো, সম্মান করবো।”
যদিও ভালোবেসে যত সহজে কথা দেওয়া হয় সেটি রক্ষা করার সময় দেখা যায় বিষয়টি তত সহজ নয়। সত্যিকথা বলতে- অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদ্যাপন করার জন্য।
যা হোক; ভালোবাসার সম্পর্ক মজবুত করতে প্রয়োজন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। যে ক্ষেত্রে প্রমিস বা অঙ্গীকার বেশি জরুরি। প্রমিস যে কোনও পরিস্থিতিতে সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করে।
বিজ্ঞাপন
প্রিয়জনকে উপহার দিয়ে প্রমিস করা যেতে পারে। অথবা তিনি যা ভালোবাসেন তেমন কিছু উপহার হিসেবে দিয়ে প্রমিস করতে পারেন।
- সঙ্গীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন। কথায় আছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। বলুন, ‘প্রমিস করছি, আমরা কোনদিন বদলাব না। আমরা একে অপরকে সম্মান করবো। একে অপরের কথা শুনব।’
- সঙ্গীকে বলুন, দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করব। একজনের উপর দায়িত্ব চাপিয়ে দেব না। বরং দুজন মিলে লড়াই করব। উভয়েই সমান আচরণ করব।
বিজ্ঞাপন
আরও পুড়ন: আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন
- দুজন যদি নিজেদের স্বপ্ন পূরণ করতে চান তবে একে অপরের প্রতি পাশে থাকার আশ্বাস দিতে হবে। এতে স্বপ্নপূরণ আরও সহজ হবে। এই লড়াইটা আরও সহজ হবে প্রিয় মানুষ পাশে থাকলে।
- জীবনে ওঠাপড়া লেগেই থাকবে। জটিল পরিস্থিতি আসবে, কঠিন দিন আসবে। কিন্তু হতাশ হলে চলবে না। মন খুলে সবটা বলতে হবে। এতে দুজন মানুষের প্রতি বিশ্বাস আরও মজবুত হবে।
বিজ্ঞাপন
তবে প্রমিস ডে শুধুমাত্র রোমান্টিক সম্পর্কের জন্য নয়; এটি পরিবার, বন্ধু, এমনকি নিজের প্রতি প্রতিশ্রুতির বিষয়েও হতে পারে।
আজ প্রমিস ডে-তে তাই প্রিয়জনের চোখে চোখ রেখে বলুন— “তুমি পাশে থাকলে পথ যত কঠিনই হোক, আমরা একসঙ্গে হাঁটবো… কথা দিলাম।”








