Logo

আজকের রাশিফল : কার দিন ভালো, কার জন্য সতর্কতা?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১১:৫১
আজকের রাশিফল : কার দিন ভালো, কার জন্য সতর্কতা?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্র পূর্ণিমা। দিনের শুরুতে ধ্রুব যোগ ও ব্যাঘাত যোগের প্রভাব রয়েছে। চাঁদ অবস্থান করছে কন্যা রাশিতে। সকাল ৭টা ৪১ মিনিট পর শুরু কৃষ্ণপক্ষের প্রতিপদ। আজ হস্ত ও চিত্রা নক্ষত্রেরও প্রভাব থাকছে। পাশাপাশি আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী।

বিজ্ঞাপন

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ কিছু রাশির জন্য দিনটি শুভ হলেও অন্যদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন হতে পারে। চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন রাশির দিন কেমন যাবে—

মেষ: স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে বিরোধ বাড়তে পারে। লেনদেনে সতর্ক থাকুন। অভিজ্ঞদের পরামর্শে জটিলতা এড়ানো সম্ভব।

বিজ্ঞাপন

বৃষ: নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ রয়েছে। আর্থিক লেনদেনে লাভের সম্ভাবনা। প্রেম বা পারিবারিক বিষয়ে অগ্রগতি হতে পারে।

মিথুন: দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে পারে। তবে পারিবারিক খরচ বাড়তে পারে। যৌথ ব্যবসায় সতর্কতা প্রয়োজন।

কর্কট: লেনদেনে সতর্ক থাকুন। কর্মসংস্থানের নতুন সুযোগ আসতে পারে। বন্ধুর সহায়তায় সমস্যার সমাধান মিলবে।

বিজ্ঞাপন

সিংহ: দাম্পত্য জীবনে মতবিরোধ হতে পারে। নতুন কাজে বাধা আসার আশঙ্কা। সহকর্মীদের সহায়তা করলে লাভবান হবেন।

কন্যা: মানসিক চাপ বাড়তে পারে, তবে আয় ভালো থাকবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ঋণসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন।

তুলা: ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হতে পারে। ঠান্ডাজনিত সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বৃশ্চিক: স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। সম্পর্কের উন্নতি হলেও কর্মক্ষেত্রে চাপ বাড়বে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

ধনু: স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। নতুন ব্যবসার উদ্যোগ সফল হতে পারে। আয় বাড়লেও দুশ্চিন্তা থাকতে পারে।

মকর: ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। ভ্রমণে সমস্যা হতে পারে। পুরোনো রোগ বাড়তে পারে, তবে ব্যবসায় লাভের সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

কুম্ভ: শারীরিক ঝুঁকি এড়িয়ে চলুন। নতুন কাজের সুযোগ আসতে পারে। চিকিৎসা খরচ বাড়তে পারে।

মীন: মানসিক চাপ বাড়তে পারে। খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি রয়েছে। সামাজিক ক্ষেত্রে উন্নতির সুযোগ মিলবে।

বিজ্ঞাপন

আজকের দিনে শুভ কাজের পাশাপাশি সতর্কতা অবলম্বন করাও জরুরি। বিশেষ করে স্বাস্থ্য, অর্থনৈতিক লেনদেন ও পারিবারিক বিষয়ে সচেতন থাকলে ঝামেলা এড়ানো সম্ভব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD