আজকের রাশিফল : ৪ রাশির ভাগ্যে উন্নতির ইঙ্গিত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, যা সকাল ৮টা ৪২ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। এরপর শুরু হবে দ্বিতীয়া তিথি। আজকের দিনে ব্যাঘাত যোগ ও হর্ষণা যোগের প্রভাব রয়েছে। পাশাপাশি চিত্রা ও স্বাতী নক্ষত্রের অবস্থান দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
বিজ্ঞাপন
জ্যোতিষশাস্ত্র মতে, শুক্রবার মা লক্ষ্মীর দিন হিসেবে বিবেচিত। সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কিছু রাশির জন্য দিনটি অত্যন্ত শুভ, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হতে পারে।
নিচে রাশি অনুযায়ী দিনের সম্ভাব্য ফলাফল তুলে ধরা হলো—
মেষ: সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। সামাজিক মর্যাদা বাড়বে। তবে অযথা দুশ্চিন্তা ভোগাতে পারে। বিয়ের আলোচনা এগোতে পারে, প্রেমের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
বৃষ: প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা আছে। ব্যয় বেড়ে চাপ তৈরি হতে পারে। নতুন বিনিয়োগে লাভ মিললেও আইনি জটিলতা ও কর্মক্ষেত্রে বিরোধ বাড়তে পারে। ঋণ দেওয়া এড়িয়ে চলাই ভালো।
মিথুন: স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা জরুরি, বিশেষ করে হৃদযন্ত্রের সমস্যা বাড়তে পারে। প্রেমে হতাশা আসতে পারে। অন্যকে সাহায্য করতে গিয়ে ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো ব্যবসায় লাভ হতে পারে।
কর্কট: কৃষি বা উৎপাদন খাতে যুক্তদের জন্য লাভজনক দিন। দীর্ঘদিনের পাওনা আদায়ের সম্ভাবনা আছে। চাকরির পরিবর্তনের সুযোগ মিলতে পারে। পারিবারিক বিরোধ মিটতে পারে, তবে চিকিৎসা খরচ বাড়তে পারে।
বিজ্ঞাপন
সিংহ: শারীরিক আঘাতের আশঙ্কা রয়েছে। জটিল সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায় চাপ বাড়তে পারে। সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা থাকবে। বিদেশি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আসতে পারে।
কন্যা: সেবামূলক কাজে সাফল্য মিলবে। উচ্চশিক্ষা বা গবেষণায় অগ্রগতি হতে পারে। ব্যবসায় লাভ থাকবে। তবে স্বাস্থ্য সমস্যা ও দাম্পত্যে মতবিরোধ দেখা দিতে পারে।
তুলা: দাম্পত্য জীবনে সুখ থাকবে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভবান হবেন। তবে ব্যয় বাড়বে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা জোরালো।
বিজ্ঞাপন
বৃশ্চিক: পারিবারিক অশান্তি বাড়তে পারে। আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে। উত্তরাধিকার সূত্রে লাভের সম্ভাবনা রয়েছে। কাছের কারও অসুস্থতার খবর পেতে পারেন।
ধনু: ব্যবসায় নতুন কৌশলে সাফল্য আসবে। অপ্রত্যাশিত উৎস থেকে আয় হতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পরিবারসহ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
মকর: দাম্পত্য কলহ মিটতে পারে। একাধিক আয়ের উৎস তৈরি হবে। তবে আত্মীয়দের কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্মস্থলে ষড়যন্ত্রের শিকার হতে পারেন।
বিজ্ঞাপন
কুম্ভ: নতুন সুযোগ আসবে। সন্তানের বিষয়ে সুখবর মিলতে পারে। সরকারি পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। সহজে কাউকে বিশ্বাস করলে ক্ষতির ঝুঁকি আছে।
মীন: মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। নতুন ব্যবসায় উদ্যোগ ফলপ্রসূ হবে। খাদ্যাভ্যাসে অনিয়ম থেকে সমস্যা হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে।








