Logo

আজকের রাশিফল : কার দিন ভালো, কার সতর্কতা জরুরি?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ১২:১৩
আজকের রাশিফল : কার দিন ভালো, কার সতর্কতা জরুরি?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্র মাসের শুক্লা চতুর্দশী তিথি। দিনের শুরুতে এই তিথি থাকলেও সকাল ৭টা ৬ মিনিটের পর শুরু হয়েছে পঞ্চমী তিথি। আজ চাঁদের অবস্থান কন্যা রাশিতে। একই সঙ্গে দিনজুড়ে রয়েছে বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগের প্রভাব। উত্তর ফাল্গুনী ও হস্ত নক্ষত্রের সংযোগও আজকের দিনে বিশেষ প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন

জ্যোতিষশাস্ত্র মতে, বুধবার গণেশের দিন। তাই অনেক রাশির জন্য দিনটি ইতিবাচক হতে পারে, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে। নিচে সংক্ষেপে আজকের রাশিফল তুলে ধরা হলো—

মেষ: পরিবারের বয়স্কদের স্বাস্থ্য খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে সতর্ক না হলে সমস্যা হতে পারে। সম্পর্কের উন্নতি হলেও সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

বিজ্ঞাপন

বৃষ: ব্যস্ততার মধ্যেও দায়িত্ব ভালোভাবে পালন করবেন। মিষ্টি কথায় জটিল সমস্যা মিটতে পারে। তবে ঋণ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

মিথুন: নিয়ম মেনে কাজ করলে সাফল্য মিলবে। ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক ও কর্মক্ষেত্রে কিছু মতবিরোধ দেখা দিতে পারে।

কর্কট: দাম্পত্যে অশান্তি থাকতে পারে। আইনি কাজে বাধা আসার আশঙ্কা আছে। তবে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

সিংহ: শারীরিক সমস্যা কিছুটা কমবে। কর্মসূত্রে পরিবর্তন আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত খরচ বাড়তে পারে।

কন্যা: বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে স্বাস্থ্য ও অর্থ ব্যয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে। কর্মস্থলে বিরোধ এড়ানো ভালো।

তুলা: চাকরির ভালো সুযোগ আসতে পারে। দাম্পত্যে মতপার্থক্য হতে পারে। নতুন ব্যবসায় বিনিয়োগে সতর্ক থাকুন।

বিজ্ঞাপন

বৃশ্চিক: ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে রাগ নিয়ন্ত্রণ জরুরি। আইনি জটিলতা এড়িয়ে চলা উচিত।

ধনু: হঠাৎ আর্থিক লাভ হতে পারে। তবে ঋণ ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাবধানতা দরকার।

মকর: আয় মোটামুটি থাকবে। পুরোনো পাওনা আদায়ের সম্ভাবনা আছে। তবে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

বিজ্ঞাপন

কুম্ভ: কৌশলে সমস্যার মোকাবিলা করতে পারবেন। পরিবার ও কর্মক্ষেত্রে কিছু চাপ থাকতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।

মীন: হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। নতুন আয়ের সুযোগ আসবে। ব্যবসায় পরিশ্রমের ফল মিলবে।

বিজ্ঞাপন

সার্বিকভাবে, আজকের দিনটি কিছু রাশির জন্য শুভ হলেও অন্যদের জন্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD