আজকের রাশিফল : শূল যোগে সাফল্যের সম্ভাবনা

আজ সোমবার, ৩০ মার্চ ২০২৬। বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র শুক্লা দ্বাদশী তিথি চলছে। চাঁদ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ শূল যোগ ও গণ্ড যোগের প্রভাব রয়েছে। মঘা ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব দেখা দিতে পারে। জ্যোতিষশাস্ত্রে সোমবার মহাদেবের দিন হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
আজকের দিনটি কিছু রাশির জাতকদের জন্য শুভ ও কৃতিত্বপূর্ণ, অন্যদের জন্য কিছু ছোট-বড় চ্যালেঞ্জ থাকতে পারে।
মেষ রাশি: শত্রুদের প্রতিকূল প্রভাব থাকতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। পড়াশোনায় ভালো ফল হবে। আর্থিক সাহায্য করার আগে বিবেচনা করুন। ব্যবসায় মুনাফা ভালো থাকবে। চাকরি পরিবর্তন না করাই ভালো।
বিজ্ঞাপন
বৃষ রাশি : অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা আছে। আধ্যাত্মিক অনুভূতি বৃদ্ধি পাবে। কর্মস্থলের পরিবেশ অনুকূল নয়। আয় বাড়বে, খরচ নিয়ন্ত্রণ করুন। পার্টনারশিপ ব্যবসা এড়ানো ভালো।
মিথুন রাশি : নতুন কাজের সুযোগ আসতে পারে। কর্মস্থল পরিবর্তন হলেও মানসিক অসন্তোষ থাকবে। কিশোরদের মানসিক অস্থিরতা থাকতে পারে। ধার নেওয়া বা দেওয়া এড়িয়ে চলুন। আইনজীবীদের দিন শুভ।
কর্কট রাশি : রক্তচাপ বা রক্তাল্পতা সমস্যা হতে পারে। ম্যানেজমেন্ট ছাত্রছাত্রীদের সাফল্য আসবে। দাম্পত্যে মনোমালিন্য হতে পারে। সুযোগের সদ্ব্যবহার করুন। উৎপাদন খাতে ভালো ফল আসবে।
বিজ্ঞাপন
সিংহ রাশি : গলব্লাডার ও কিডনির সমস্যা থাকতে পারে। কমিউনিকেশন, আরবান প্ল্যানিং ও ম্যানেজমেন্টের সঙ্গে যুক্তদের দিন শুভ। বেসরকারি কর্মচারীরা সম্মান পাবেন। ব্যবসায় লাভ বাড়বে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।
কন্যা রাশি : অতিরিক্ত মানসিক চাপ থাকতে পারে। গ্যাস, পেট বা অম্বলের সমস্যা হতে পারে। অংশীদারির ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে। ছোট ভাই-বোনের সঙ্গে মতপার্থক্য হতে পারে। বিনিয়োগ এড়িয়ে চলা ভালো।
আরও পড়ুন: সবার আঙুলের ছাপ আলাদা হয় কেন?
বিজ্ঞাপন
তুলা রাশি : অকস্মাৎ অর্থলাভ হতে পারে। কাউকে অকারণে উপদেশ না দেওয়া ভালো। শিল্প, সৃজনশীল কাজ ও ম্যানেজমেন্টের সঙ্গে যুক্তদের দিন শুভ। ট্র্যাভেল এজেন্সি ও হোটেল ব্যবসায় লাভবান হবেন। অফিসে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে।
বৃশ্চিক রাশি : নিত্য প্রয়োজনীয় ব্যবসায় লাভবান হবেন। অহেতুক দুশ্চিন্তায় অবসাদগ্রস্ত হতে পারেন। মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। অবিবাহিতদের বিয়ের যোগ। শিল্প-সংক্রান্ত কাজের সুনাম বৃদ্ধি পাবে। উত্তরাধিকার বা লটারির মাধ্যমে অর্থলাভ সম্ভব।
ধনু রাশি : হঠাৎ মাথাব্যথা হতে পারে। নিজের কৌশল দিয়ে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান সম্ভব। বিদেশি ও অন্তর্দেশীয় ব্যবসায়ীদের দিন শুভ। গুরুজনের সঙ্গে মতপার্থক্য হতে পারে। কমিশন ভিত্তিক কাজে সতর্ক থাকুন। জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগ আজ ভালো নয়।
বিজ্ঞাপন
মকর রাশি : জ্ঞাতি শত্রুদের কারণে সমস্যা আসতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি হতে পারে। সর্দি, কাশি সমস্যা থাকতে পারে। ঘর-বাড়ি সংক্রান্ত আইনি সমস্যা মৌখিকভাবে সমাধান করুন। উঁচু স্থান থেকে পড়ার সম্ভাবনা আছে। দাঁত, হাড় বা চামড়ার সমস্যা হতে পারে।
কুম্ভ রাশি : তরল দ্রব্যের ব্যবসায় উন্নতির সম্ভাবনা। অবিবাহিতদের বিয়ে হতে পারে। নিকট বন্ধু থেকে উপকার পাওয়ার যোগ। বাড়ি বা জমি কেনার সুযোগ আছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা।
বিজ্ঞাপন
মীন রাশি : কোনও মহিলা আজ শত্রুতা করতে পারে। দীর্ঘদিন আটকে থাকা টাকা আসতে পারে। ব্যবসায় লাভ হবে। পেটের সমস্যা হতে পারে। শিক্ষার সরঞ্জাম ব্যবসার সঙ্গে যুক্তদের দিন শুভ। ঠান্ডা লাগায় জ্বর আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে।








