Logo

বিয়ের পর নারীরা কেন পরকীয়ায় আকৃষ্ট হয়? জেনে নিন কারণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৬, ১৬:০৬
বিয়ের পর নারীরা কেন পরকীয়ায় আকৃষ্ট হয়? জেনে নিন কারণ
ছবি: সংগৃহীত

বিয়ের পর পরকীয়ার ঘটনা আজকাল নতুন কিছু নয়। বর্তমান সময়ে এ ধরনের সম্পর্কের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নারী-পুরুষ উভয়েরই অন্যের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক একটি বিষয়। তবে এই আকর্ষণ যখন সীমা অতিক্রম করে তখনই তা সমস্যায় রূপ নেয়। অনেক ক্ষেত্রে এর ফলে সংসার ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিশেষ করে পর পুরুষের প্রতি আসক্ত হয়ে নারীরা অনেক সময় তাদের সঙ্গীকে ছেড়ে চলে যান। তাই অনেকের মনে প্রশ্ন জাগে— বিয়ের পর নারীরা কেন পরকীয়ায় আকৃষ্ট হন? এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আসুন জেনে নিই সেগুলো।

১. নিজের সম্মতি ছাড়া বিয়ে

বিজ্ঞাপন

যেসব নারী নিজের ইচ্ছার বিরুদ্ধে বা সম্মতি ছাড়াই কাউকে বিয়ে করেন, তারাই পরকীয়ায় বেশি জড়িয়ে পড়েন। অনেক সময় তারা প্রথম প্রেমকে ভুলতে পারেন না। ফলে অতীতের দিকে ঝুঁকে পড়েন এবং বর্তমান সম্পর্কে অসন্তুষ্টি বাড়তে থাকে।

২. বিয়েতে বিরক্তি

নারীরা যখন সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত ভালোবাসা ও সময় না পান, তখন সম্পর্কের প্রতি বিরক্তি তৈরি হয়। এমন পরিস্থিতিতে যদি অন্য কেউ তাদের প্রতি মনোযোগ দিতে শুরু করে, তাহলে সহজেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। ধীরে ধীরে এটি অবৈধ প্রেমের সম্পর্কে রূপ নেয়।

বিজ্ঞাপন

৩. মানসিক একাকীত্ব

সম্পর্কের শক্তি মূলত আবেগগত সংযোগের ওপর নির্ভর করে। যদি স্বামী স্ত্রীকে যথেষ্ট সময় না দেন বা তার সঙ্গে খোলাখুলি কথা না বলেন, তাহলে মনের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। এই মানসিক একাকীত্ব নারীদের অন্যের দিকে ঠেলে দেয়।

বিজ্ঞাপন

৪. প্রতিশোধ

কোনো কোনো নারী সঙ্গীর কাছ থেকে পাওয়া অসম্মান বা দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তারা চান স্বামীকে দেখিয়ে দিতে যে, সবসময় কাউকে চাপে রাখলে কেমন অনুভূতি হয়। এটি এক ধরনের প্রতিক্রিয়া হিসেবে কাজ করে।

৫. বিভিন্ন চাহিদা পূরণের অভাব

বিজ্ঞাপন

অনেক নারীর ক্ষেত্রে সঙ্গী মানসিক, আবেগীয় এবং শারীরিক চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারেন না। ফলে তারা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন যাতে সেই অপূর্ণ চাহিদাগুলো মেটানো যায়।

পরকীয়া কোনো সমাধান নয়, বরং এটি সংসার ও সম্পর্ককে আরও জটিল করে তোলে। দাম্পত্য জীবনে খোলাখুলি আলোচনা, সময় দেওয়া এবং একে অপরের চাহিদা বোঝার মাধ্যমে এ ধরনের পরিস্থিতি অনেকাংশে এড়ানো সম্ভব।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD