Logo

আজকের রাশিফল : কার ভাগ্যে শুভ, কার সতর্কতা দরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১১:২৯
আজকের রাশিফল : কার ভাগ্যে শুভ, কার সতর্কতা দরকার
ছবি: সংগৃহীত

বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে আজকের দিনটি শুরু হয়েছে বিশেষ কিছু জ্যোতিষীয় যোগ নিয়ে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চাঁদ অবস্থান করছে বৃষ রাশিতে। সকালে নির্দিষ্ট সময় পর্যন্ত তৃতীয়া তিথি থাকলেও পরে শুরু হয় চতুর্থী। একই সঙ্গে দিনজুড়ে সৌভাগ্য যোগ ও শোভন যোগের প্রভাব থাকবে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। রোহিনী ও মৃগশিরা নক্ষত্রের প্রভাবও রয়েছে আজ।

বিজ্ঞাপন

জ্যোতিষ মতে, সোমবার মহাদেবের দিন হওয়ায় কিছু রাশির জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে, আবার কিছু রাশির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রাশিভিত্তিক পূর্বাভাস

মেষ: কর্মক্ষেত্রে লক্ষ্য পূরণ হবে। শত্রুরা ক্ষতি করতে পারবে না। বিয়ের সম্ভাবনা ও সম্পর্কের উন্নতি হতে পারে।

বিজ্ঞাপন

বৃষ: বিনিয়োগে লাভের সম্ভাবনা। সামাজিক মর্যাদা বাড়বে। নতুন পরিকল্পনা শুরু করতে পারেন।

মিথুন: ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। ভ্রমণে সতর্কতা জরুরি। শিক্ষাক্ষেত্রে কিছু বাধা আসতে পারে।

বিজ্ঞাপন

কর্কট: কর্মদক্ষতা বাড়বে, তবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। সম্পত্তি কেনার সুযোগ মিলতে পারে।

সিংহ: নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা। তবে স্বাস্থ্য ও আইনি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

কন্যা: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। তবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তুলা: চলাফেরায় সতর্কতা জরুরি। বিয়ে বা চাকরির ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে।

বৃশ্চিক: গবেষণা বা সৃজনশীল কাজে সাফল্য মিলবে। তবে বিনিয়োগে সতর্ক থাকুন।

ধনু: ভ্রমণের সম্ভাবনা আছে। ব্যবসায় লাভ হলেও পারিবারিক চাপ বাড়তে পারে।

বিজ্ঞাপন

মকর: প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা। তবে কেনাকাটায় সতর্ক থাকতে হবে।

কুম্ভ: পারিবারিক সম্পর্কে টানাপোড়েন হতে পারে। বিনিয়োগে সাবধানতা প্রয়োজন।

বিজ্ঞাপন

মীন: খরচ বাড়তে পারে। তবে প্রতিযোগিতায় সাফল্য ও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD