Logo

আজকের রাশিফল : অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্য যোগ, কার ভাগ্যে অর্থলাভ?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৮
আজকের রাশিফল : অক্ষয় তৃতীয়ায় সৌভাগ্য যোগ, কার ভাগ্যে অর্থলাভ?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথি। দিনটিতে আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব থাকায় বিভিন্ন রাশির জাতকদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে পারে। এদিন কিছু রাশির জাতকদের জন্য সৌভাগ্যের সম্ভাবনা থাকলেও অন্যদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মেষ: পুরোনো কাজের সুফল মিলতে পারে। তবে আঘাত বা দুর্ঘটনার ঝুঁকি আছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ এড়িয়ে চলা ভালো। রাজনৈতিক ক্ষেত্রে পরিচিতি বাড়তে পারে।

বৃষ: পারিবারিক সমস্যার সমাধান মিলবে। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। ভ্রমণ ও নতুন চাকরির সুযোগ আসতে পারে।

বিজ্ঞাপন

মিথুন: চাকরির সম্ভাবনা জোরালো। তবে ভুল বন্ধু নির্বাচনে ক্ষতির মুখে পড়তে পারেন। আইন সংশ্লিষ্ট কাজে উন্নতি হবে, বিদেশযাত্রার যোগও আছে।

কর্কট: হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা বাড়তে পারে। বন্ধুদের কারণে মানসিক কষ্ট পেতে পারেন।

সিংহ: কর্মক্ষেত্রে হতাশা আসতে পারে। আত্মীয়দের আচরণে মন খারাপ হতে পারে। নতুন বিনিয়োগে ঝুঁকি রয়েছে, স্বাস্থ্যেও সমস্যা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

কন্যা: নিজের মতামতে অটল থাকায় বিরোধ তৈরি হতে পারে। চাকরির নতুন সুযোগ আসবে। আয়ের সঙ্গে ব্যয়ও বাড়বে।

তুলা: দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে। স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তবে সরকারি কাজে যুক্তদের আয় বাড়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক: তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কৃষি ও ব্যবসায় লাভ হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

বিজ্ঞাপন

ধনু: সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।

মকর: মায়ের শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। প্রশাসনিক কাজে উন্নতির সুযোগ রয়েছে। খাদ্যাভ্যাসে সতর্ক থাকতে হবে।

কুম্ভ: দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। চাকরিক্ষেত্রে হতাশা বাড়তে পারে।

বিজ্ঞাপন

মীন: শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত।

সব মিলিয়ে, আয়ুষ্মান ও সৌভাগ্য যোগের প্রভাবে দিনটি অনেকের জন্য ইতিবাচক হলেও ব্যক্তিগত সিদ্ধান্তে সতর্কতা জরুরি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD