Logo

আজকের রাশিফল : শিব ও সিদ্ধ যোগে কার ভাগ্য খুলবে?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল, ২০২৬, ১৬:৪৬
আজকের রাশিফল : শিব ও সিদ্ধ যোগে কার ভাগ্য খুলবে?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের দিনে শিব যোগ ও সিদ্ধ যোগের প্রভাব থাকছে। পাশাপাশি পূর্ব আষাঢ় ও উত্তর আষাঢ় নক্ষত্র বিরাজ করবে। চাঁদ আজ ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে। বাংলা সন ১৪৩২ চলছে।

বিজ্ঞাপন

পঞ্জিকা অনুযায়ী, রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে অষ্টমী তিথি, এরপর শুরু হবে নবমী তিথি। জ্যোতিষ মতে, শুক্রবার মা লক্ষ্মীর দিন হওয়ায় কিছু রাশির জন্য শুভ ফল বয়ে আনতে পারে, আবার অন্যদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

নিচে আজকের রাশিফল তুলে ধরা হলো—

মেষ: আয় কম হতে পারে, সঞ্চয়েও প্রভাব পড়বে। খেলাধুলার সঙ্গে যুক্তদের কাজের সুযোগ আসতে পারে। রাজনীতিতে শত্রু বাড়তে পারে। চোখ বা প্রস্রাবজনিত সমস্যার আশঙ্কা রয়েছে। কৃষিকাজে প্রত্যাশা পূরণে বাধা আসতে পারে।

বিজ্ঞাপন

বৃষ: খাবার বিষয়ে সতর্ক থাকুন। নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে। প্রাপ্য পেতে দেরি হতে পারে। গুরুজনের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা বাড়বে। আত্মীয়দের সঙ্গে বিরোধের আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন।

মিথুন: প্রযুক্তি খাতে কাজ করা ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কানের বা গ্ল্যান্ডের সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধ হতে পারে। উত্তরাধিকার বা বিমা থেকে অর্থপ্রাপ্তি সম্ভব। শত্রুদের বিষয়ে সতর্ক থাকুন, ভ্রমণে সাবধানতা জরুরি।

বিজ্ঞাপন

কর্কট: শত্রুতা বাড়লেও বড় ক্ষতির সম্ভাবনা কম। সর্দি-কাশি বা লিভারের সমস্যায় ভুগতে পারেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। খনিজ ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বিয়ের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে, ঋণ পাওয়ার সম্ভাবনাও আছে।

সিংহ: পরিবহণ ব্যবসায় লাভ বাড়বে। অনিয়মিত খাবারের কারণে পেটের সমস্যা হতে পারে। সাংবাদিকতায় উন্নতি দেখা যাবে। ভাইদের সঙ্গে বিরোধ মিটতে পারে। ব্যবসায়িক ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন।

কন্যা: আত্মীয়দের কারণে অশান্তি হতে পারে। অংশীদারি ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। পরিবার নিয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নকশা, স্থাপত্য বা ডিজাইন পেশায় সুনাম বাড়বে। নার্ভজনিত সমস্যায় ভুগতে পারেন।

বিজ্ঞাপন

তুলা: নারীদের শারীরিক সমস্যার আশঙ্কা রয়েছে। রাজনীতিতে জনসমর্থন বাড়বে। চামড়া ও জুতার ব্যবসায় লাভ হবে। চাকরিপ্রার্থীরা কৌশলে সাফল্য পাবেন। হিসাব সংক্রান্ত ভুল হতে পারে, চিকিৎসা খরচ বাড়তে পারে।

বৃশ্চিক: আইন পেশায় নতুন সুযোগ আসতে পারে। নেশাজনিত কারণে সম্মানহানি হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বিলাসবহুল কেনাকাটায় ব্যয় বাড়বে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো।

ধনু: মানসিক চাপ কমবে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বদলি বা পরিবর্তনের যোগ আছে। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। নির্মাণ বা ধাতু ব্যবসায় লাভ হবে। সহকর্মীদের সহযোগিতায় সাফল্য সহজ হবে।

বিজ্ঞাপন

মকর: মানসিক অস্থিরতা বাড়তে পারে। নতুন কাজের সুযোগ আসবে। বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রশাসনিক পদে উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে বিরোধ বাড়তে পারে। রাসায়নিক ব্যবসায় লাভজনক দিন।

কুম্ভ: পুরোনো অসুখের উপশম হতে পারে। সৃজনশীল কাজ বা ফটোগ্রাফি, মডেলিংয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে। চলাফেরায় সতর্ক থাকুন, আঘাতের আশঙ্কা আছে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন এবং হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পাওনা পেতে দেরি হতে পারে।

বিজ্ঞাপন

মীন: আত্মীয়দের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মস্থলে প্রতিযোগিতা বাড়বে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সফলতা আসবে। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। আয় ভালো হলেও সঞ্চয় কম হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD