আজকের রাশিফল : কার দিন ভালো, কার সতর্ক থাকা দরকার

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথি, যা রাত ১টা ১৯ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে। এরপর শুরু হবে শুক্লা ষষ্ঠী তিথি। আজকের দিনে শোভন যোগ ও অতিগণ্ড যোগের প্রভাব রয়েছে। পাশাপাশি মৃগশিরা ও আর্দ্রা নক্ষত্রের অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
নিচে রাশিভিত্তিক সম্ভাব্য পূর্বাভাস তুলে ধরা হলো—
মেষ: নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি। ব্যয় বাড়তে পারে। দাম্পত্যে মতভেদ কমার ইঙ্গিত আছে। পুরোনো অসুখের প্রকোপ বাড়তে পারে। পছন্দসই চাকরির সুযোগ মিলতে পারে।
বৃষ: আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সন্তানের স্বাস্থ্যে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা হতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গরমে কোঁকড়া চুল ঝরঝরে রাখতে যা করবেন?
মিথুন: ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। সহৃদয় কারও সহায়তায় সমস্যার সমাধান মিলতে পারে। শিক্ষার্থীরা ভালো ফল করতে পারে। ব্যবসায় কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে।
কর্কট: বয়োজ্যেষ্ঠ কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিয়ের আলোচনায় বাধা আসতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতায় প্রত্যাশিত ফল নাও মিলতে পারে।
বিজ্ঞাপন
সিংহ: দীর্ঘদিনের প্রাপ্য ফিরে পেতে পারেন। পুরোনো সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে। ভ্রমণের সুযোগ আছে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে, তবে চিকিৎসা ব্যয় বাড়তে পারে।
কন্যা: সামাজিক কাজে ব্যয় বাড়তে পারে। দাম্পত্যে সম্পর্ক উন্নত হবে। চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ বাড়বে।
তুলা: ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। বাড়ির মেরামতে খরচ বাড়তে পারে। বিদেশি প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসতে পারে। দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, সতর্ক থাকুন।
বিজ্ঞাপন
বৃশ্চিক: পড়াশোনায় কিছু বাধা আসতে পারে। বাড়ি কেনার সুযোগ রয়েছে। বিনিয়োগে সতর্কতা প্রয়োজন। পারিবারিক বিষয়ে সুখবর পেতে পারেন।
ধনু: স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো ঋণ পরিশোধ হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
মকর: নতুন উদ্যোগে সফলতা আসতে পারে। অর্থ সঞ্চয়ে মনোযোগী হতে হবে। বিয়ের সম্ভাবনা রয়েছে। কারও আর্থিক সহায়তা করতে গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ ঠেকাতে পারে যে সহজ অভ্যাস
কুম্ভ: সেবামূলক কাজে অর্থ ব্যয় হতে পারে। ভাই-বোন সম্পর্কিত খারাপ খবর পেতে পারেন। অংশীদারি ব্যবসায় সমস্যা বাড়তে পারে। পুরোনো বন্ধুত্ব পুনরুদ্ধার হতে পারে।
মীন: দীর্ঘমেয়াদি পরিকল্পনা নতুন করে ভাবা দরকার। অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে। আইনি জটিলতায় জড়াতে পারেন। শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।








