Logo

আজকের রাশিফল : গুরুপুষ্য যোগে কার ভাগ্যে নতুন আয়?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১২:৩০
আজকের রাশিফল : গুরুপুষ্য যোগে কার ভাগ্যে নতুন আয়?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ শুক্লা সপ্তমী তিথি। রাত ৮টা ৪৯ মিনিট পর্যন্ত এই তিথি বজায় থাকবে, এরপর শুরু হবে শুক্লা অষ্টমী। আজ চন্দ্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে। একইসঙ্গে সুকর্ম যোগ ও ধৃতি যোগের প্রভাব থাকছে। পুনর্বসু ও পুষ্য নক্ষত্রের উপস্থিতিও দিনের গুরুত্ব বাড়িয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর দিন—ফলে কিছু রাশির জন্য দিনটি বিশেষ শুভ হতে পারে, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

নিচে আজকের রাশিফল তুলে ধরা হলো—

মেষ রাশি : আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, প্রতারণার ঝুঁকি রয়েছে। কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবারে বিশেষ করে মায়ের স্বাস্থ্যে নজর দিন।

বৃষ রাশি : নতুন আয়ের পথ তৈরি হতে পারে। প্রাপ্য অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ঋণ সংক্রান্ত বিষয়ে ঝুঁকি না নেওয়াই ভালো।

বিজ্ঞাপন

মিথুন রাশি : আজ আয় করা অর্থ সঞ্চয় করতে পারবেন। ভাই-বোনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। পেশাগত ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে।

কর্কট রাশি : অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হতে পারে। পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সঠিক জায়গায় বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভবান হবেন। স্বাস্থ্যগতভাবে ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

সিংহ রাশি : মানসিক চাপ বাড়তে পারে। নতুন কাজের সুযোগ এলেও সিদ্ধান্তে ভুল হলে ক্ষতি হতে পারে। অর্থ লেনদেনে সতর্ক থাকুন। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলা ভালো।

কন্যা রাশি : নিজের দুর্বলতা প্রকাশ করলে সমস্যায় পড়তে পারেন। সন্তানের মাধ্যমে সুখবর আসতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। ব্যবসায়িক অংশীদারিত্বে ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

তুলা রাশি : পরিকল্পনায় সফলতা আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। দাম্পত্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

বৃশ্চিক রাশি : ব্যয় বৃদ্ধি পেতে পারে। আমদানি-রপ্তানি ব্যবসায় লাভবান হতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা জরুরি। ঋণ নেওয়ার বিষয়ে ঝুঁকি এড়িয়ে চলুন।

ধনু রাশি : আর্থিক লেনদেনে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে বদলির ইঙ্গিত রয়েছে। বন্ধুদের সহায়তায় পারিবারিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন।

বিজ্ঞাপন

মকর রাশি : শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাঁতের সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের কারণে চাপ তৈরি হতে পারে।

কুম্ভ রাশি : দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে মানসিক অস্থিরতা বাড়তে পারে। নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মীন রাশি : কর্মক্ষেত্রে বদলি স্থগিত হতে পারে। আইনি জটিলতায় জড়ানোর আশঙ্কা রয়েছে। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। তবে নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD