Logo

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান কাঁচা আমের শরবত

profile picture
জনবাণী ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, ২০:০৫
গরমে স্বস্তি পেতে ঘরেই বানান কাঁচা আমের শরবত
ছবি: সংগৃহীত

তীব্র গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে এক গ্লাস ঠান্ডা শরবতের জুড়ি নেই। আর সেই শরবত যদি হয় কাঁচা আম দিয়ে তৈরি, তাহলে স্বাদ ও প্রশান্তি দুটোই বেড়ে যায় কয়েকগুণ। অনেকেই ভাবেন কাঁচা আমের শরবত বানানো ঝামেলার, কিন্তু আসলে খুব অল্প উপকরণ আর সামান্য সময়েই এটি সহজে তৈরি করা সম্ভব।

বিজ্ঞাপন

গরমের দিনে এই পানীয় শুধু স্বাদেই অনন্য নয়, বরং শরীরকে সতেজ রাখতেও বেশ কার্যকর। তাই ঘরেই সহজ পদ্ধতিতে কাঁচা আমের শরবত বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু পানীয়-

যেসব উপকরণ লাগবে:

  • কাঁচা আম- ১টি

বিজ্ঞাপন

  • পুদিনা পাতা- ১ মুঠো

  • চিনি- ২-৩ টেবিল চামচ

  • বিট লবণ- আধা চা-চামচ

  • বিজ্ঞাপন

    • জিরা গুঁড়া- সামান্য

  • ঠান্ডা পানি- পরিমাণমতো।

  • বিজ্ঞাপন

  • যেভাবে তৈরি করবেন

  • প্রথমে কাঁচা আম খোসসহ সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে আমের পাল্পটুকু বের করে নিন। এবার সেই বের করে নেওয়া আমের পাল্পের সঙ্গে বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে পরিবেশন গ্লাসে ঢেলে তার সঙ্গে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।

    জেবি/এসডি

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

    Developed by: AB Infotech LTD