Logo

আজকের রাশিফল : বৃদ্ধি-ধ্রুব যোগে কাদের দিন ভালো?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৭
আজকের রাশিফল : বৃদ্ধি-ধ্রুব যোগে কাদের দিন ভালো?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ মাসের শুক্লপক্ষের দশমী তিথি, যা সন্ধ্যা ৬টা ৬ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। এরপর একাদশী তিথি শুরু হবে। আজ চাঁদ সিংহ রাশিতে অবস্থান করছে। একই সঙ্গে বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগের প্রভাব রয়েছে। মঘা ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রও সক্রিয় থাকবে।

বিজ্ঞাপন

জ্যোতিষশাস্ত্র মতে, আজ কিছু রাশির জন্য ইতিবাচক সম্ভাবনা থাকলেও অন্যদের সতর্ক থাকতে হবে। এক নজরে ১২ রাশির দিনকাল—

মেষ: উচ্চ রক্তচাপ বাড়তে পারে। আত্মীয়দের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। অর্থ লেনদেনে সতর্ক থাকুন। সন্তানের বিষয়ে সুখবর মিলতে পারে। দাম্পত্যে স্থিতিশীলতা থাকবে।

বৃষ: সৃজনশীল পেশায় যুক্তদের জন্য উন্নতির সুযোগ। গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল সিদ্ধান্তের ঝুঁকি আছে। জীবনসঙ্গীর শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায়িক দায়িত্ব বাড়বে।

বিজ্ঞাপন

মিথুন: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে পারে। ঋণসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ নিতে পারে।

কর্কট: পারিবারিক অশান্তি বাড়ার আশঙ্কা। শত্রুতাও বাড়তে পারে। গলার সমস্যায় ভুগতে পারেন। পিতৃতুল্য কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।

বিজ্ঞাপন

সিংহ: শারীরিক কষ্ট কিছুটা কমতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে ব্যক্তিগত জীবনে হতাশা দেখা দিতে পারে। নতুন কাজের সুযোগ আসতে পারে।

কন্যা: ভুল সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়তে পারেন। বাড়ি নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হতে পারে। দীর্ঘদিনের জটিলতা কাটার সম্ভাবনা। সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন।

তুলা: নতুন ব্যবসা বা কাজের সুযোগ তৈরি হতে পারে। বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকা জরুরি। বিয়ের আলোচনা এগোতে পারে। আয়ের নতুন পথ মিলতে পারে।

বিজ্ঞাপন

বৃশ্চিক: চোখের সমস্যায় ভোগান্তি হতে পারে। আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। বিবাদে আপোস করলে লাভবান হবেন। বিদেশ সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা।

ধনু: ব্যবসায় লাভ হতে পারে। বন্ধুর সহায়তা পাবেন। দাম্পত্য জীবন ভালো যাবে। চিকিৎসা খরচ বাড়তে পারে। বিতর্ক এড়িয়ে চলা উচিত।

মকর: ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। সর্দি-কাশি বা সাইনাসের সমস্যা হতে পারে। ধার দেওয়া অর্থ ফেরত পেতে দেরি হতে পারে। পারিবারিক বিরোধে মানসিক চাপ বাড়বে।

বিজ্ঞাপন

কুম্ভ: মায়ের স্বাস্থ্যের বিষয়ে দুশ্চিন্তা থাকবে। সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা দেখা দিতে পারে। সঠিক বিনিয়োগে লাভের সম্ভাবনা। সহকর্মীদের সহযোগিতা পাবেন।

মীন: যানবাহনে সতর্কতা জরুরি। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। আত্মীয়দের কারণে পারিবারিক অশান্তি বাড়তে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD