Logo

আজকের রাশিফল : মেষে খরচ, মিথুনে চাকরির সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৭
আজকের রাশিফল : মেষে খরচ, মিথুনে চাকরির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ শুক্লা দ্বাদশী তিথি। দিনের শুরুতে চাঁদ থাকবে কন্যা রাশিতে এবং সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত এই তিথি বজায় থাকবে, এরপর শুরু হবে ত্রয়োদশী। আজকের দিনে ব্যাঘাত যোগ ও হর্ষণা যোগের প্রভাব রয়েছে। পাশাপাশি উত্তর ফাল্গুনী ও হস্ত নক্ষত্রও কার্যকর থাকবে। জ্যোতিষ মতে মঙ্গলবার বজরংবলীর দিন—তাঁর আশীর্বাদে কিছু রাশির জন্য দিনটি শুভ হতে পারে, আবার কারও জন্য সতর্ক থাকার ইঙ্গিত রয়েছে।

বিজ্ঞাপন

নিচে রাশিভিত্তিক সম্ভাব্য প্রভাব তুলে ধরা হলো—

মেষ: শখের জিনিস কিনতে গিয়ে বাড়তি খরচ হতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়ার আশঙ্কা। বিদেশে চাকরির সুযোগ মিলতে পারে। বিনিয়োগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া ভালো। সন্তানের আচরণে উদ্বেগ বাড়তে পারে।

বিজ্ঞাপন

বৃষ: অসমাপ্ত কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার কারণে চাপ বাড়তে পারে। ঠান্ডাজনিত সমস্যা ভোগাতে পারে। কুটির ও হস্তশিল্প সংশ্লিষ্টদের আয় বাড়তে পারে।

মিথুন: নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিকভাবে কিছু অস্বস্তি হতে পারে, বিশেষত কোমরজনিত সমস্যা। পাওনা টাকা পেতে দেরি হতে পারে। ভ্রমণে সতর্ক থাকা প্রয়োজন।

কর্কট: গুরুত্বপূর্ণ কাজ বেছে নিয়ে এগোতে হবে। ব্যবসায় হিসাবের ভুলে ক্ষতির আশঙ্কা। বন্ধুর সহায়তায় উপকার পেতে পারেন। চুক্তিভিত্তিক কাজে সুযোগ আসতে পারে।

বিজ্ঞাপন

সিংহ: একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। বড় প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরি হতে পারে। উচ্চরক্তচাপের সমস্যা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ঝুঁকি রয়েছে।

কন্যা: আয় বাড়লেও সঞ্চয়ে ঘাটতি থাকতে পারে। চাকরিজীবীদের ভালো বেতনের সুযোগ আসতে পারে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। জলবাহিত রোগ থেকে সতর্ক থাকা জরুরি।

বিজ্ঞাপন

তুলা: মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পরিশ্রমে স্বাস্থ্যের অবনতি হতে পারে। ঋণমুক্তির সম্ভাবনা দেখা দিতে পারে।

বৃশ্চিক: পেশাগত শিক্ষায় সাফল্য মিলতে পারে। আয়ের তুলনায় খরচ বাড়বে। বন্ধুর সহায়তায় বড় বিপদ এড়াতে পারেন। চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে।

ধনু: দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায় আয় বাড়ার ইঙ্গিত। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।

বিজ্ঞাপন

মকর: উত্তরাধিকার সূত্রে অর্থ পাওয়ার সম্ভাবনা। ভাইবোনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। নতুন আয়ের পথ তৈরি হতে পারে। দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে।

কুম্ভ: দায়িত্ব বাড়বে এবং কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ তৈরি হবে। নতুন কাজ শুরু না করাই ভালো। বিয়ের বিষয়ে অগ্রগতি হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

বিজ্ঞাপন

মীন: যানবাহনে সমস্যা দেখা দিতে পারে। শারীরিক অসুস্থতা বাড়তে পারে। বৈদেশিক বাণিজ্যে সাফল্য মিলতে পারে। পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD