হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে কী করবেন? জেনে নিন জরুরি করণীয়

তীব্র গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি অনেকের কাছেই স্বস্তির বার্তা নিয়ে আসে। তবে এই আকস্মিক বৃষ্টি যেমন আরামদায়ক, তেমনি অল্প অসতর্কতায় কিছু সমস্যার কারণও হতে পারে। বিশেষ করে গরমের সময়ে হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে অনেকেই সঠিক সতর্কতা না নেওয়ায় ঠান্ডা লাগা, জ্বরসহ নানা শারীরিক সমস্যায় পড়েন। তাই বৃষ্টিতে ভিজে গেলে কী করা উচিত, তা জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক-
বিজ্ঞাপন
পোশাক দ্রুত পরিবর্তন করুন
বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লাগা, জ্বর কিংবা নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে ভেজা পোশাক, মোজা ও জুতা দ্রুত পরিবর্তন করা উচিত। পরিবর্তনের সুযোগ না থাকলে ফ্যানের বাতাসে শরীর শুকিয়ে নেওয়া যেতে পারে। অনেকেই কর্মস্থলে বাড়তি একটি পোশাক রেখে দেন, যা এমন পরিস্থিতিতে খুবই কাজে লাগে।
বিজ্ঞাপন
হালকা গরম পানিতে গোসল করুন
বৃষ্টিতে ভিজে বাসায় ফিরে হালকা গরম পানিতে গোসল করা ভালো। এতে শরীরের স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসে এবং বৃষ্টির পানির সঙ্গে থাকা ধুলোবালি বা জীবাণুও সহজে দূর হয়। চাইলে চুলও ভালোভাবে ধুয়ে নেওয়া যেতে পারে।
চুল দ্রুত শুকিয়ে নিন
বিজ্ঞাপন
ভেজা চুলে অনেক সময় মাথাব্যথা, সাইনাস বা সর্দিজ্বরের সমস্যা দেখা দিতে পারে। তাই গোসলের পর চুল ভেজা রাখা ঠিক নয়। যত দ্রুত সম্ভব চুল শুকিয়ে নিতে হবে। এ সময় ভেজা চুলে চিরুনি ব্যবহার না করাই ভালো, কারণ এতে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। একইভাবে ভেজা অবস্থায় চুলে তেল ব্যবহার করাও উচিত নয়, এতে স্ক্যাল্পে আর্দ্রতা বেড়ে যেতে পারে।
হাত-পা পরিষ্কার করুন
যদি বৃষ্টির কারণে আপনাকে কাদা-পানির মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়, তাহলে বাড়িতে ফিরে দ্রুত সাবান দিয়ে হাত-পা পরিষ্কার করে নিতে হবে। এতে অবহেলা করলে নানা সমস্যা দেখা দিতে পারে। ত্বকের সংক্রমণ রোধ করতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পরিচ্ছন্ন থাকলে রোগ-জীবাণু সহজে আক্রমণ করতে পারবে না।
বিজ্ঞাপন
গরম পানীয় পান করুন
বৃষ্টির পর পরিবেশ স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়ে যায়। এ সময় শরীরকে উষ্ণ রাখতে এক কাপ গরম চা, কফি বা আদা চা পান করা উপকারী হতে পারে। পছন্দ অনুযায়ী যেকোনো উষ্ণ পানীয় শরীরের স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।
বিজ্ঞাপন
সঠিকভাবে এসব নিয়ম মেনে চললে হঠাৎ বৃষ্টিতে ভিজেও বড় ধরনের অসুস্থতা থেকে সহজেই নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।








