Logo

আজকের রাশিফল : চিত্রা নক্ষত্রে কার ভাগ্য উজ্জ্বল?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১২:১৬
আজকের রাশিফল : চিত্রা নক্ষত্রে কার ভাগ্য উজ্জ্বল?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথি। দিনজুড়ে হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাব থাকবে। একই সঙ্গে হস্ত ও চিত্রা নক্ষত্রের অবস্থানও প্রভাব ফেলবে দৈনন্দিন জীবনে। জ্যোতিষ মতে বুধবার সিদ্ধিদাতা গণেশের দিন। আজ চাঁদ কন্যা রাশিতে অবস্থান করছে। সন্ধ্যা ৭টা ৫১ মিনিট পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকবে, এরপর শুরু হবে চতুর্দশী তিথি। এই প্রভাবে কিছু রাশির জন্য দিনটি শুভ, আবার কারও জন্য সতর্কতার।

বিজ্ঞাপন

চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল—

মেষ : আর্থিক সঞ্চয়ে সাফল্য মিলবে। পারিবারিক জটিলতার সমাধান হতে পারে। বিদেশি ব্যবসায় বিনিয়োগ লাভজনক হতে পারে। সন্তানের পড়াশোনায় আগ্রহ বাড়বে। বন্ধুর সহায়তা পাবেন। নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বৃষ : চলাফেরায় সাবধানতা প্রয়োজন। বিভিন্ন উৎস থেকে আয় হতে পারে। পড়াশোনায় প্রত্যাশিত ফল নাও মিলতে পারে। সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ জরুরি। নতুন কাজের সুযোগ আসতে পারে, তবে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে।

মিথুন : বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘমেয়াদি কাজে সাফল্য পাবেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। পুরোনো সম্পত্তি বিক্রির সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন। অফিসে হিসাবের বিষয়ে সচেতন থাকুন।

কর্কট : হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়তে পারে, সতর্ক থাকুন। কর্মস্থলে কর্তৃপক্ষের নজরে আসবেন। লোহা বা ইলেকট্রনিক পণ্যের ব্যবসায় লাভ হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে।

বিজ্ঞাপন

সিংহ : বিয়ের আলোচনায় বাধা আসতে পারে। কারিগরি পেশায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। শত্রুর সঙ্গে সমঝোতা করলে উপকার হবে। ভালো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আসতে পারে।

কন্যা : পুরোনো রোগের পুনরাবৃত্তি হতে পারে। ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। শত্রুর কারণে সমস্যায় পড়তে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। উচ্চশিক্ষায় নতুন সুযোগ আসবে। কোনো জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন।

বিজ্ঞাপন

তুলা : বিলাসী জীবনযাপনের সুযোগ থাকলেও সংযম জরুরি। কর্মস্থলে কথাবার্তায় সতর্ক থাকুন। দীর্ঘদিনের অপেক্ষার পর কর্মজীবনে সাফল্য আসতে পারে। ব্যবসায় বিকল্প আয়ের পথ তৈরি হবে।

বৃশ্চিক : বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি করবেন। বন্ধুর সহায়তায় বিয়ের আলোচনা এগোতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি কমবে। প্রতিবেশীর কারণে ঝামেলা হতে পারে। অপ্রত্যাশিত আয় হতে পারে।

বিজ্ঞাপন

ধনু : চিকিৎসা পরিবর্তনে সুস্থতা আসতে পারে। আয় কম, ব্যয় বেশি থাকবে। অফিসে বিতর্কে জড়াতে পারেন। পুরোনো ঋণ শোধের সুযোগ মিলবে। প্রভাবশালী কারও সঙ্গে পরিচয় হতে পারে।

মকর : প্রতিভার স্বীকৃতি ও সম্মান পাবেন। সঠিক বিনিয়োগে লাভ হবে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করবেন। আত্মীয়দের কারণে পারিবারিক অশান্তি হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে।

কুম্ভ : সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে। নতুন কাজের পরিকল্পনা সফল হবে। কর্মস্থলে অবিচারের মুখোমুখি হতে পারেন, ধৈর্য ধরুন। ঘরে অতিথি আসতে পারে।

বিজ্ঞাপন

মীন : সাহস ও ধৈর্যের পরীক্ষা হবে। সহকর্মী বা ভাইয়ের মতো কারও সহায়তা পাবেন। বিরোধে জয়লাভ করবেন। আইনি জটিলতায় জড়াতে পারেন। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। চোখের সমস্যা ভোগাতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD