Logo

মোটা চালের খিচুড়ি খেয়েছেন কখনো? জেনে নিন রেসিপি

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৬, ২০:৩৩
মোটা চালের খিচুড়ি খেয়েছেন কখনো? জেনে নিন রেসিপি
ছবি: সংগৃহীত

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার অভ্যাস আমাদের অনেক পুরোনো। সাধারণত পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করা হলেও মোটা চালের খিচুড়ির স্বাদ একেবারেই ভিন্ন। বিশেষ করে যারা মোটা চালের ভাত তেমন পছন্দ করেন না, তাদের কাছেও এই খিচুড়ি বেশ সুস্বাদু লাগতে পারে। চলুন জেনে নেওয়া যাক মোটা চালের খিচুড়ি তৈরির সহজ রেসিপি—

বিজ্ঞাপন

তৈরি করতে যা লাগবে

  • মোটা চাল- ১ কাপ

  • ডাল- আধা কাপ

  • বিজ্ঞাপন

  • মাংস- আধা কেজি

  • আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ

  • পেঁয়াজ কুচি- আধা কাপ

  • বিজ্ঞাপন

  • কাঁচা মরিচ- পরিমাণমতো

  • হলুদের গুঁড়া- আধা চা চামচ

  • মরিচের গুঁড়া- ১ চা চামচ

  • বিজ্ঞাপন

  • গরম মসলা- পরিমাণমতো

  • যেভাবে তৈরি করবেন

    বিজ্ঞাপন

    প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও আস্ত গরম মসলা দিয়ে হালকা ভেজেঁ নিন। এরপর মাংস, আদা-রসুন বাটা এবং প্রয়োজনীয় মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করুন।

    এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল মাংসের সঙ্গে দিয়ে ৫–৭ মিনিট ভালোভাবে ভেজে নিন। পরে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে আধা ঘণ্টার মতো দমে রাখুন, যতক্ষণ না চাল ও ডাল পুরোপুরি সেদ্ধ হয়।

    সবশেষে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মোটা চালের সুস্বাদু খিচুড়ি।

    জেবি/এসডি

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

    Developed by: AB Infotech LTD