আজ জাতীয় লেবুর শরবত দিবস

প্রচণ্ড গরমে এক গ্লাস লেবুর শরবত যেন মুহূর্তেই শরীরে এনে দেয় প্রশান্তি। টক-মিষ্টি স্বাদের এই পরিচিত পানীয় শুধু তৃষ্ণা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে এটি ঘিরে পালিত হচ্ছে একটি বিশেষ দিন—জাতীয় লেবুর শরবত দিবস। এ দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য শিশুদের ছোট পরিসরে ব্যবসা শেখানো এবং উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধারণা গড়ে তোলা।
বিজ্ঞাপন
বিশ্বের বিভিন্ন দেশে এই দিবস উপলক্ষে শিশুরা লেবুর শরবত বিক্রির আয়োজন করে। এর মাধ্যমে তারা অর্থ উপার্জনের পাশাপাশি ব্যবসায়িক চিন্তা, দায়িত্ববোধ, পরিকল্পনা এবং দলগত কাজের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পায়।
আরও পড়ুন: আজকের রাশিফল : কার লাভ, কার সতর্কতা
কীভাবে শুরু হলো দিবসটি
বিজ্ঞাপন
এই দিবসের সূচনা হয় ২০০৭ সালে। এই দিবসের ধারণা আসে এক পারিবারিক ঘটনা থেকে। লিসা ও মাইকেল হোলথাউস এই উদ্যোগটি শুরু করেন শিশুদের ব্যবসায়িক দক্ষতা, দায়িত্ববোধ, অর্থ ব্যবস্থাপনা, লক্ষ্য নির্ধারণ এবং দলগত কাজের শিক্ষা দেওয়া, যাতে তারা ছোটবেলা থেকেই বাস্তব জীবনের দক্ষতা অর্জন করতে পারে। লিসার শৈশবের একটি অভিজ্ঞতা এই ধারণার জন্ম দেয়। ছোটবেলায় লিসা একটি পোষা কচ্ছপ কেনার জন্য লেবুর শরবত বিক্রি করেছিলেন, আর তার বাবা মাইকেল হোলথাউস তাকে নিজে উপার্জন করতে উৎসাহ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে এই বিশেষ দিবসের ভিত্তি তৈরি করে। বর্তমানে বিশ্বের প্রায় আড়াই লক্ষাধিক শিশু এই আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে।
আরও পড়ুন: মাড়ি থেকে রক্তপাত হলে যা করবেন
লেবুর শরবতের ইতিহাস
বিজ্ঞাপন
লেবুর শরবতের ইতিহাসও বেশ প্রাচীন ও সমৃদ্ধ। ধারণা করা হয়, খ্রিস্টীয় প্রথম শতকে ভারতে লেবুর উৎপত্তি হয় এবং পরে তা মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে পড়ে। ত্রয়োদশ শতকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে লেবুর পানীয় তৈরি শুরু হয়, যা সে সময় ওষুধ হিসেবেও ব্যবহৃত হতো।
পরবর্তীতে সপ্তদশ শতকে ইউরোপীয়রা এই পানীয় আমেরিকায় নিয়ে যায়। শিল্পবিপ্লবের সময় থেকে শিশুদের ছোট ব্যবসা শেখানোর একটি সহজ মাধ্যম হিসেবে লেবুর শরবতের স্টল জনপ্রিয়তা পায়।
বর্তমানে লেবুর শরবত শুধু একটি সতেজ পানীয় নয়; এটি শিশুদের উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় দিবসটি এখন বিশ্বজুড়ে একটি তাৎপর্যপূর্ণ উদযাপনে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন







