আজকের রাশিফল : মেষে খরচ বাড়ার ইঙ্গিত, কার ভাগ্যে কী

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথি। রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত এ তিথি বিরাজ করবে, এরপর শুরু হবে বৈশাখী পূর্ণিমা। আজ চাঁদ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। পাশাপাশি বজ্র যোগ ও সিদ্ধি যোগের প্রভাব থাকবে এবং চিত্রা ও স্বাতী নক্ষত্র বিদ্যমান থাকবে। বৃহস্পতিবার হওয়ায় দিনটি শ্রীবিষ্ণুর আরাধনার জন্য শুভ বলে বিবেচিত।
বিজ্ঞাপন
জ্যোতিষ মতে, আজ কিছু রাশির জন্য শুভ সময় থাকলেও অন্যদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। নিচে রাশি অনুযায়ী বিস্তারিত তুলে ধরা হলো—
মেষ: পরিকল্পনার ঘাটতিতে খরচ বাড়তে পারে। কর্মসূত্রে ভ্রমণ ফলপ্রসূ নাও হতে পারে। নতুন ব্যবসায়িক অংশীদার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। বন্ধুত্বে টানাপোড়েন দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ বা আঘাতের ঝুঁকি রয়েছে।
বিজ্ঞাপন
বৃষ: বিলাসপণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। বিদেশি প্রতিষ্ঠানে কাজের সুযোগ মিলতে পারে। বিনিয়োগ থেকে আয় হতে পারে এবং সঞ্চয়ে সফল হবেন।
মিথুন: নতুন কিছু শেখার সুযোগ আসবে। পরিবারে সুখবর মিলতে পারে। ঋণ সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলা উচিত। নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের প্রাপ্য অর্জিত হতে পারে।
কর্কট: অকারণ ঝামেলায় জড়াতে পারেন। যৌথ ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের চিকিৎসা খরচ বাড়বে। পুরোনো রোগে ভোগান্তি বাড়তে পারে।
বিজ্ঞাপন
সিংহ: প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখকর সময় কাটবে। নতুন ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।
কন্যা: ভুল সিদ্ধান্তে অনুশোচনা হতে পারে। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অযোগ্য কাউকে অর্থ ধার দিলে বিপদে পড়তে পারেন। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন।
বিজ্ঞাপন
তুলা: পারিবারিক দায়িত্ব বাড়বে। অংশীদারি ব্যবসায় লাভ হতে পারে। জনকল্যাণমূলক কাজে ব্যয় বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
বৃশ্চিক: জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। মতবিরোধ বাড়তে পারে। সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
ধনু: আমদানি-রপ্তানি ব্যবসায় লাভের সম্ভাবনা। নতুন প্রেমের সূচনা হতে পারে। খরচ বৃদ্ধি পাবে। চিকিৎসায় সুফল মিলবে। নতুন বাড়ি কেনা বা নির্মাণের সুযোগ আসতে পারে।
বিজ্ঞাপন
মকর: ভ্রমণে ঝুঁকি থাকতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের শত্রু বাড়তে পারে। ব্যবসায় ব্যয় বাড়বে। প্রতিবেশীর সঙ্গে বিরোধে জড়ানোর আশঙ্কা রয়েছে।
কুম্ভ: চুক্তিভিত্তিক কাজে লাভ হতে পারে। বয়স্কদের চিকিৎসায় খরচ বাড়বে। বিয়ের আলোচনা এগোতে পারে। পায়ে আঘাতের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
মীন: সৃজনশীল কাজে সফলতা আসবে। ব্যবসায় লাভজনক সময়। বন্ধুর সঙ্গে মনোমালিন্য দূর হতে পারে। মানসিক দুশ্চিন্তা বাড়বে। জমি-বাড়ি সংক্রান্ত বিরোধ ও আইনি জটিলতা এড়িয়ে চলুন।








