Logo

সরিষা বেগুন তৈরির সহজ ও সুস্বাদু রেসিপি জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৬, ১৪:৪০
সরিষা বেগুন তৈরির সহজ ও সুস্বাদু রেসিপি জেনে নিন
ছবি: সংগৃহীত

বেগুন দিয়ে খুব দ্রুত এবং মজাদার নানা ধরনের পদ তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় পদ হলো সরিষা বেগুন। আপনি কি কখনো এই রেসিপিটি ট্রাই করেছেন? এটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই অসাধারণ স্বাদের। বৃষ্টির দিনে গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে এই পদ হলে খাবারের মজা বেড়ে যায় কয়েক গুণ। আবার অতিথি আপ্যায়নের সময় পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করা যায় দারুণভাবে। চলুন জেনে নেওয়া যাক সরিষা বেগুন তৈরির রেসিপি—

বিজ্ঞাপন

যা যা লাগবে

বেগুন – ২টি

সরিষা বাটা – ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

পেঁয়াজ কুচি – ২-৩টি

রসুন বাটা – আধা চা চামচ

কাঁচা মরিচ বাটা – ১ চা চামচ

বিজ্ঞাপন

হলুদের গুঁড়া – আধা চা চামচ

লবণ – স্বাদমতো

সরিষার তেল – পরিমাণমতো

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন

প্রথমে বেগুনগুলো মাঝারি আকারে কেটে নিন। এরপর এতে হলুদ ও লবণ মাখিয়ে সরিষার তেলে হালকা ভেজে তুলে রাখুন।

বিজ্ঞাপন

এবার একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামি হলে তাতে সরিষা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলাগুলো কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে সামান্য পানি যোগ করতে পারেন, যাতে গ্রেভি তৈরি হয় এবং বেগুন ভালোভাবে সিদ্ধ হয়।

সবকিছু ভালোভাবে রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর গরম গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সরিষা বেগুন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD