Logo

আজকের রাশিফল (১৩ মে) : কার ভাগ্যে সাফল্য, কার জন্য সতর্কতা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৬, ১২:৪১
আজকের রাশিফল (১৩ মে) : কার ভাগ্যে সাফল্য, কার জন্য সতর্কতা
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। বুধবার (১৩ মে) চন্দ্র অবস্থান করছে মীন রাশিতে। আজ বিষকুম্ভ যোগ ও প্রীতি যোগের প্রভাব রয়েছে। পাশাপাশি উত্তরভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের প্রভাবও থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে, গণেশের আশীর্বাদে কিছু রাশির জাতকদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে পারে।

বিজ্ঞাপন

মেষ : পুরোনো ঋণ পরিশোধের সুযোগ তৈরি হতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। ব্যবসায় জটিলতা কমবে। পরিবার নিয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

বৃষ : সরকারি কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। আর্থিক উন্নতির সুযোগ রয়েছে। তবে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

মিথুন : অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি হতে পারে। চাকরিতে বদলি বা নতুন সুযোগ আসতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা রয়েছে।

কর্কট : স্বাস্থ্যের উন্নতি হতে পারে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে। চাকরির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

সিংহ : অপূর্ণ কোনো কাজ সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায় ধার-বাকির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রভাবশালী কারও সহায়তা মিলতে পারে।

বিজ্ঞাপন

কন্যা : অপরিচিত কারও কাছ থেকে আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের কারণে চাপ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা : কাজে বাধা আসতে পারে। যানবাহন বা যন্ত্রপাতির ত্রুটিতে অতিরিক্ত খরচ হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা আছে।

বৃশ্চিক : ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। স্বাস্থ্য ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে সতর্ক থাকা ভালো। নতুন ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ধনু : নতুন চাকরির সম্ভাবনা তৈরি হতে পারে। আর্থিক জটিলতা কাটবে। প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে। তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

মকর : বন্ধুর সহায়তা পেতে পারেন। অর্থ সঞ্চয়ে সফল হবেন। সম্পত্তি সংক্রান্ত পুরোনো বিরোধ মিটতে পারে। অন্যের কথায় প্রভাবিত হলে সমস্যায় পড়তে পারেন।

বিজ্ঞাপন

কুম্ভ : জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। হজমজনিত সমস্যায় ভুগতে পারেন।

মীন : বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তীর্থ ভ্রমণের যোগ আছে। কাছের কারও অসুস্থতার খবর পেতে পারেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD