Logo

আজকের রাশিফল (১৫ মে) : কার দিন শুভ, কার জন্য সতর্ক?

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৬, ১১:২৪
আজকের রাশিফল (১৫ মে) :  কার দিন শুভ, কার জন্য সতর্ক?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। শুক্রবার (১৫ মে) দিনভর আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব থাকবে। একই সঙ্গে অশ্বিনী ও ভরণী নক্ষত্রের প্রভাবে কিছু রাশির জাতকের জন্য দিনটি বিশেষ শুভ হতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার মা লক্ষ্মীর দিন হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ, কর্ম ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে কিছু রাশির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

মেষ : রক্তপাত বা আঘাতের আশঙ্কা রয়েছে। আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। চিকিৎসা খাতে অতিরিক্ত ব্যয় হতে পারে।

বিজ্ঞাপন

বৃষ : ব্যবসায় অংশীদারের সঙ্গে মতবিরোধ বা আইনি জটিলতা দেখা দিতে পারে। পছন্দের চাকরির সুযোগ আসতে পারে। আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকুন।

মিথুন : প্রাপ্য অর্থ পেতে বিলম্ব হতে পারে। নতুন বাড়ি কেনার সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক মতবিরোধ বাড়ার আশঙ্কা রয়েছে।

কর্কট : জলবাহিত রোগে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য মিলতে পারে। সঞ্চিত অর্থ ব্যয়ের যোগ রয়েছে।

বিজ্ঞাপন

সিংহ : স্বনির্ভর প্রকল্পে লাভের সম্ভাবনা আছে। নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা শুরু হতে পারে। রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলা ভালো।

কন্যা : দাম্পত্য সম্পর্কে মতবিরোধ বাড়তে পারে। নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে। চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে।

তুলা : অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে কথা বলায় সংযমী হতে হবে। উচ্চশিক্ষায় অগ্রগতির সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বৃশ্চিক : কাজের চাপ বাড়বে। পুরোনো পরিকল্পনা সফল হতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। কাউকে ঋণ না দেওয়াই ভালো।

ধনু : মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। নতুন ব্যবসা শুরু করার অনুকূল সময়। আটকে থাকা ঋণ অনুমোদিত হতে পারে।

মকর : ভ্রমণে সতর্ক থাকুন। সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ থেকে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায় পুরোনো যোগাযোগ লাভ এনে দিতে পারে।

বিজ্ঞাপন

কুম্ভ : যানবাহনে চলাচলে সতর্কতা প্রয়োজন। অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল।

মীন : হঠকারী সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে। গোপন প্রেমের সম্পর্কের ইঙ্গিত রয়েছে। চাকরিক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD