ঘরেই তৈরি করুন মজাদার মাটন কালাভুনা

ঈদ কিংবা বিশেষ দিনের খাবারের তালিকায় কালাভুনা থাকলে ভোজনরসিকদের আনন্দ যেন আরও বেড়ে যায়। সাধারণত গরুর মাংসের কালাভুনাই বেশি জনপ্রিয় হলেও খাসির মাংস দিয়েও তৈরি করা যায় দারুণ সুস্বাদু মাটন কালাভুনা।
বিজ্ঞাপন
গরম ভাত, পোলাও, পরোটা কিংবা রুটির সঙ্গে এই পদ সহজেই খাবারের আকর্ষণ বাড়িয়ে দেয়।
ঘরেই সহজ উপায়ে কীভাবে তৈরি করবেন মাটন কালাভুনা, তা জেনে নেওয়া যাক—
প্রয়োজনীয় উপকরণ
বিজ্ঞাপন
খাসির মাংস – ১ কেজি
পেঁয়াজ কুচি – ১ কাপ
টক দই – ১ কাপ
বিজ্ঞাপন
আদা বাটা – ১ টেবিল চামচ
আরও পড়ুন: ডিমের আঁশটে গন্ধ দূর করবেন যেভাবে
রসুন বাটা – ১ টেবিল চামচ
বিজ্ঞাপন
লবণ – স্বাদমতো
রাঁধুনি বা জোয়ান – ১ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
বিজ্ঞাপন
জয়ফল-জয়িত্রী গুঁড়া – ১ চা চামচ
মৌরি – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া – ১ চা চামচ
বিজ্ঞাপন
ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
তেজপাতা, দারুচিনি ও এলাচ – পরিমাণমতো
তেল – প্রয়োজন অনুযায়ী
বিজ্ঞাপন
প্রস্তুত প্রণালি
প্রথমে খাসির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাংসের সঙ্গে টক দই, আদা বাটা, রসুন বাটা ও লবণ মিশিয়ে অন্তত এক ঘণ্টা মেরিনেট করে রাখুন। এতে মাংস নরম হবে এবং স্বাদও বাড়বে।
এরপর একটি পাত্রে পর্যাপ্ত তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা পেঁয়াজের অর্ধেক অংশ তুলে আলাদা করে রাখুন।
বিজ্ঞাপন
এবার গরম তেলে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিন। তারপর হলুদ, ধনিয়া, মরিচ গুঁড়া, জয়ফল-জয়িত্রী, মৌরি ও রাঁধুনি বা জোয়ান দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। এরপর আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষাতে থাকুন।
মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে এলে আঁচ কমিয়ে ঢেকে দিন। প্রয়োজনে অল্প গরম পানি দিতে পারেন। ধীরে ধীরে রান্না করতে থাকুন, যাতে মাংস ভালোভাবে সেদ্ধ হয় এবং কালাভুনার গাঢ় রং আসে।
বিজ্ঞাপন
মাংস তেল ছেড়ে গাঢ় রঙ ধারণ করলে ওপরে আগে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।
গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাটন কালাভুনা। ঈদের অতিথি আপ্যায়নেও এই পদ হতে পারে বিশেষ আকর্ষণ।







