Logo

ডিমের আঁশটে গন্ধ দূর করবেন যেভাবে

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৬, ১৭:৩৯
ডিমের আঁশটে গন্ধ দূর করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বাঙালির খাবারের তালিকায় ডিমের উপস্থিতি প্রায় প্রতিদিনই দেখা যায়। নানা ধরনের রান্নায় ডিম যেমন জনপ্রিয়, তেমনি এর কাঁচা বা আঁশটে গন্ধ অনেকের কাছেই বিরক্তিকর। বিশেষ করে ডিম রাখার বা রান্নার পর ব্যবহৃত পাত্রে দীর্ঘ সময় গন্ধ থেকে যায়, যা সহজে দূর হতে চায় না।

বিজ্ঞাপন

অনেক সময় বারবার ধোয়ার পরও পাত্র থেকে সেই গন্ধ পুরোপুরি যায় না। এমনকি রান্নাঘরেও ছড়িয়ে পড়ে অস্বস্তিকর গন্ধ। তবে ঘরোয়া কিছু সহজ উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

লেবুর রস ব্যবহার করুন : লেবুর প্রাকৃতিক অ্যাসিড দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর। ডিম রান্নার পর পাত্রে সামান্য লেবুর রস মেখে কিছুক্ষণ রেখে দিন। এরপর ঘষে ধুয়ে ফেললে গন্ধ অনেকটাই কমে যাবে।

বিজ্ঞাপন

লবণেও মিলবে সমাধান : পাত্রে ডিম রান্নার পর সঙ্গে সঙ্গে সামান্য লবণ ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। লবণ দুর্গন্ধ শোষণ করতে সাহায্য করে।

বেকিং সোডার ব্যবহার : বেকিং সোডা শুধু গন্ধ দূরই করে না, বাসনকেও চকচকে করে তোলে। পানিতে সামান্য বেকিং সোডা মিশিয়ে পাত্র কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পরে সাবান দিয়ে ধুয়ে নিলেই গন্ধ কমে যাবে।

ভিনিগার ব্যবহার করতে পারেন : ভিনিগার দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর। একটি পাত্রে ভিনিগার মেশানো পানি নিয়ে তাতে ব্যবহৃত বাসন ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বিজ্ঞাপন

কফি পাউডারও কার্যকর : কফি শুধু পানীয় হিসেবেই নয়, দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে। বাসন ধোয়ার পানিতে সামান্য কফি পাউডার মিশিয়ে পাত্র কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেললে আঁশটে গন্ধ অনেকটাই দূর হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD