মানসিক চাপ কমিয়ে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

জীবনের প্রতিটি সময় একরকম যায় না। কখনও কখনও এমন পরিস্থিতি আসে, যখন সবকিছু এলোমেলো মনে হতে পারে। কাজের চাপ, ব্যক্তিগত সমস্যা কিংবা অনিশ্চয়তা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়।
বিজ্ঞাপন
তবে কঠিন সময় স্থায়ী নয়— সঠিকভাবে নিজেকে সামলে নিতে পারলে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। তাই মানসিক চাপের মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের যত্ন নেওয়া এবং নিজেকে শান্ত রাখার উপায় জানা।
শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে আনুন
চাপ বা আতঙ্ক তৈরি হলে আমাদের শ্বাসপ্রশ্বাস দ্রুত ও অগভীর হয়ে যায়। এতে মস্তিষ্ক আরও বেশি বিপদের সংকেত পেতে শুরু করে। এমন পরিস্থিতিতে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে শ্বাস নেওয়ার অভ্যাস অনেক উপকারী হতে পারে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা ‘বক্স ব্রিদিং’ পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেন। এ পদ্ধতিতে ৪ সেকেন্ড ধরে শ্বাস নিতে হবে, এরপর ৪ সেকেন্ড শ্বাস ধরে রাখতে হবে এবং পরবর্তী ৪ সেকেন্ডে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। নিয়মিত এই অনুশীলন হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মনকে ধীরে ধীরে শান্ত করে তোলে।
যেসব বিষয় নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে অতিরিক্ত ভাববেন না
বিজ্ঞাপন
অনেক সময় আমরা এমন বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ফলে মানসিক চাপ আরও বাড়তে থাকে। তাই যে বিষয়গুলো আপনার হাতে নেই, সেগুলো নিয়ে অযথা দুশ্চিন্তা না করে মনোযোগ দিন এমন কাজের দিকে, যেগুলো আপনি বাস্তবে করতে পারেন।
নিজেকে ব্যস্ত রাখা উদ্বেগ কমানোর অন্যতম কার্যকর উপায়। পছন্দের কাজ, বই পড়া, হাঁটাহাঁটি কিংবা নতুন কিছু শেখার মতো কাজ মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করে।
ইতিবাচকভাবে চিন্তা করার অভ্যাস গড়ে তুলুন
বিজ্ঞাপন
কঠিন পরিস্থিতিতে অনেকেই শুরুতেই ধরে নেন যে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাস আরও কমিয়ে দেয়। এর পরিবর্তে নিজের মনের সঙ্গে ইতিবাচকভাবে কথা বলার চেষ্টা করুন। নিজেকে মনে করিয়ে দিন যে প্রতিটি সমস্যারই সমাধান আছে এবং চাইলে নতুনভাবে আবার শুরু করা সম্ভব।
কোনো কাজ কঠিন মনে হলে সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করে ধীরে ধীরে সম্পন্ন করার চেষ্টা করুন। এতে কাজের চাপ কম মনে হবে এবং আত্মবিশ্বাসও বাড়বে।
প্রতিক্রিয়া দেওয়ার আগে কিছু সময় নিন
বিজ্ঞাপন
রাগ, চাপ বা হতাশার মুহূর্তে মানুষ অনেক সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে পরে অনুতপ্ত হয়। তাই যেকোনো পরিস্থিতিতে উত্তর দেওয়ার আগে অন্তত ১০ সেকেন্ড সময় নেওয়ার অভ্যাস করতে পারেন।
আরও পড়ুন: জেনে নিন আলু দিয়ে কলিজা ভুনার সহজ রেসিপি
এই ছোট্ট বিরতি আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এতে অপ্রয়োজনীয় কথা বলা বা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কমে যায়।
বিজ্ঞাপন
ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান
আপনার আশপাশের মানুষ মানসিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলে। যারা সবসময় নেতিবাচক চিন্তা ছড়ায় বা হতাশ করে, তারা মানসিক চাপ আরও বাড়িয়ে দিতে পারে। তাই এমন মানুষের সঙ্গ বেছে নিন, যারা আপনাকে সাহস জোগায়, অনুপ্রেরণা দেয় এবং কঠিন সময়ে পাশে থাকে।
ইতিবাচক বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন অনেকটাই হালকা হয়। প্রয়োজন হলে নিজের অনুভূতির কথা তাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
বিজ্ঞাপন
নিজের প্রতি যত্নশীল হোন
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— নিজের পাশে নিজেকেই থাকতে হবে। মানসিক চাপ জীবনের অংশ হলেও সেটিকে কীভাবে সামলানো হবে, তা অনেকটাই নির্ভর করে নিজের ওপর। পর্যাপ্ত বিশ্রাম, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ঘুম এবং নিজের পছন্দের কাজের জন্য কিছু সময় রাখলে মানসিকভাবে সুস্থ থাকা সহজ হয়।
মনে রাখবেন, খারাপ সময় চিরস্থায়ী নয়। ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং সঠিক অভ্যাস আপনাকে কঠিন সময় পার করে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে।








