Logo

আজকের রাশিফল (২০ মে) : তুলার জন্য সতর্কবার্তা, কার ভাগ্যে কী?

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৬, ১২:০৩
আজকের রাশিফল (২০ মে) : তুলার জন্য সতর্কবার্তা, কার ভাগ্যে কী?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ জ্যৈষ্ঠ শুক্লা চতুর্থী তিথি। বুধবারের এই দিনে শূল যোগ ও গণ্ড যোগের প্রভাব থাকবে। একই সঙ্গে আর্দ্রা ও পুনর্বসু নক্ষত্রের অবস্থান বিভিন্ন রাশির জাতকদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৪টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে।

বিজ্ঞাপন

মেষ : পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায় বিচক্ষণতা কাজে লাগিয়ে অর্থ সঞ্চয়ের সুযোগ রয়েছে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ এবং সন্তানের বিষয়ে উদ্বেগ দেখা দিতে পারে। বাবার চিকিৎসায় অতিরিক্ত খরচ হতে পারে।

বৃষ : ভ্রমণের কারণে ব্যয় বাড়তে পারে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ আছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মিথুন : উচ্চশিক্ষায় কিছু বাধা দেখা দিতে পারে। খরচ বাড়বে। নতুন বাড়ি নির্মাণ বা কেনার সুযোগ আসতে পারে। ব্যবসায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। আয় মোটামুটি ভালো থাকবে।

কর্কট : পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ কম হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। কুটির ও হস্তশিল্পের সঙ্গে যুক্তদের উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের চিন্তা আসতে পারে।

সিংহ : অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ না করলে সমস্যায় পড়তে পারেন। উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে। পারিবারিক বিরোধ মেটাতে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসায় জটিলতা বাড়বে।

বিজ্ঞাপন

কন্যা : কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। জীবনসঙ্গীর অসুস্থতায় উদ্বেগ বাড়বে। অংশীদারি ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। প্রযুক্তি খাতে নতুন চাকরির সুযোগ মিলতে পারে।

তুলা : ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখে পড়তে পারেন। মূল্যবান কিছু কেনার সময় প্রতারণার আশঙ্কা রয়েছে। অপুষ্টিজনিত সমস্যা ও জলবাহিত রোগে সতর্ক থাকুন। প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন।

বৃশ্চিক : জীবনের বড় কোনো সমস্যার সমাধান হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় লাভবান হতে পারেন। ভ্রমণে সতর্ক থাকা ভালো।

বিজ্ঞাপন

ধনু : সঠিক সিদ্ধান্তে জটিল সমস্যার সমাধান হবে। নতুন ব্যবসায়িক উদ্যোগ লাভজনক হতে পারে। প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা জোরালো।

মকর : প্রতিপক্ষের সঙ্গে বিরোধ এড়িয়ে চললে লাভবান হবেন। পাওনা অর্থ পেতে দেরি হতে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র বা মূল্যবান জিনিস হারানোর আশঙ্কা রয়েছে। আইনি বিষয় এড়িয়ে চলুন।

বিজ্ঞাপন

কুম্ভ : ভুল সিদ্ধান্তের কারণে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। বেআইনি কাজ থেকে দূরে থাকুন। চুক্তিভিত্তিক কাজে আয় বাড়তে পারে। ভ্রমণে অপ্রয়োজনীয় খরচ বাড়বে।

মীন : কর্মক্ষেত্রে অসাবধানতায় ভুল হতে পারে। পুরোনো রোগের সমস্যা বাড়তে পারে। নতুন কাজের সুযোগ আসতে পারে। কাউকে ঋণ দিলে তা ফেরত পেতে জটিলতা হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD