জেনে নিন আলু দিয়ে কলিজা ভুনার সহজ রেসিপি

কলিজা ভুনা আমাদের অনেকেরই পছন্দের একটি খাবার। আর সেই কলিজার সঙ্গে আলু যোগ হলে স্বাদ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া খাবারের আয়োজন সব ক্ষেত্রেই আলু দিয়ে কলিজা ভুনা হতে পারে দারুণ একটি পদ। তবে কলিজা রান্নার সময় কিছু বিষয় ঠিকভাবে অনুসরণ না করলে স্বাদ নষ্ট হতে পারে।
বিজ্ঞাপন
তাই জেনে নিতে পারেন সহজ ও সুস্বাদু এই রেসিপি।
তৈরি করতে যা লাগবে
কলিজা – আধা কেজি
বিজ্ঞাপন
আলু – ২টি
পেঁয়াজ কুচি – ১ কাপ
বিজ্ঞাপন
হলুদের গুঁড়া – ১ চা চামচ
মরিচের গুঁড়া – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
বিজ্ঞাপন
রসুন বাটা – ১ চা চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ
ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
বিজ্ঞাপন

গরম মসলা গুঁড়া – আধা চা চামচ
কাঁচামরিচ – ৪ থেকে ৫টি
তেল – পরিমাণমতো
বিজ্ঞাপন
লবণ – স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে কলিজা ছোট টুকরো করে কেটে গরম পানিতে ৫ থেকে ১০ মিনিট ভাপিয়ে নিন। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এতে কলিজার গন্ধ অনেকটাই কমে যায় এবং রান্না আরও সুস্বাদু হয়।
বিজ্ঞাপন
এবার চুলায় একটি পাত্র বসিয়ে তেল গরম করুন। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা বাটা, রসুন বাটা এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। তারপর হলুদ, মরিচ, জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে মসলাগুলো কষিয়ে নিতে হবে।
মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে কলিজার টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। কলিজা থেকে তেল ছেড়ে দিলে কিউব করে কাটা আলু এবং সামান্য পানি যোগ করুন। এরপর ঢেকে দিন যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
আলু নরম হয়ে এলে কাঁচামরিচ ও গরম মসলার গুঁড়া ছড়িয়ে আরও কয়েক মিনিট দমে রাখুন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
মজাদার এই আলু দিয়ে কলিজা ভুনা গরম ভাত, খিচুড়ি, পোলাও, পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে।








