Logo

আজকের রাশিফল (১৮ মে): বৃষের স্বস্তি, কেমন যাবে অন্যদের দিন?

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৬, ১৩:২৫
আজকের রাশিফল (১৮ মে): বৃষের স্বস্তি, কেমন যাবে অন্যদের দিন?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। সোমবারের দিনটিতে সুকর্ম যোগ ও ধৃতি যোগের প্রভাব রয়েছে। একই সঙ্গে রোহিণী ও মৃগশিরা নক্ষত্রের প্রভাবও থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে, সোমবার মহাদেবের পূজার জন্য বিশেষ শুভ। এই দিনে কোন রাশির জন্য সুসময়, আর কারা সতর্ক থাকবেন—এক নজরে দেখে নেওয়া যাক।

বিজ্ঞাপন

মেষ : প্রিয়জনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে ইতিবাচক সংবাদ পেতে পারেন। আইনি জটিলতার সমাধান হতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে।

বৃষ : অফিসে তুলনামূলক চাপমুক্ত সময় কাটবে। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। তবে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

মিথুন : ভ্রমণে কিছু সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় লাভজনক চুক্তির সুযোগ রয়েছে। হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

কর্কট : কর্মক্ষেত্রে অসাবধানী মন্তব্য সমস্যার কারণ হতে পারে। পারিবারিক জটিলতায় মানসিক চাপ বাড়বে। গুরুজনের চিকিৎসায় অতিরিক্ত ব্যয় হতে পারে।

সিংহ : দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে। শিক্ষার্থীরা নতুন সম্ভাবনার সন্ধান পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

কন্যা : ব্যয় বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে। নতুন বাড়ি কেনা বা নির্মাণের সুযোগ আসতে পারে। ব্যবসায় সতর্ক না থাকলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তুলা : সাময়িক কিছু জটিলতা দেখা দিতে পারে। নতুন চাকরির সুযোগ মিলতে পারে। শত্রুপক্ষ সক্রিয় থাকতে পারে, তাই সতর্ক থাকা জরুরি।

বিজ্ঞাপন

বৃশ্চিক : শারীরিক সমস্যা কিছুটা কমবে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ রয়েছে। উত্তরাধিকারসূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সন্তানের বিষয় নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

ধনু : ব্যবসায় আকস্মিক অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে। দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে।

মকর : সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। ওষুধ-সংক্রান্ত ব্যবসায় লাভ হতে পারে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার্থীরা ভালো ফলের আশা করতে পারেন।

বিজ্ঞাপন

কুম্ভ : আজ আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। গলা বা দাঁতের সমস্যায় ভুগতে পারেন। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকতে হবে।

মীন : মানসিক অবসাদ বাড়তে পারে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পেশাগত কারণে দূরে কোথাও যেতে হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD