Logo

আজকের রাশিফল (২১ মে) : কার ভাগ্যে অর্থলাভ, কার জন্য সতর্কবার্তা

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৬, ১১:৩১
আজকের রাশিফল (২১ মে) : কার ভাগ্যে অর্থলাভ, কার জন্য সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী তিথি। বৃহস্পতিবার (২১ মে) চাঁদ অবস্থান করছে কর্কট রাশিতে। আজ গণ্ড যোগ ও বৃদ্ধি যোগের প্রভাবের পাশাপাশি পুষ্য ও অশ্লেষা নক্ষত্রও বিদ্যমান থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর দিন হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

আজ কোন রাশির জন্য শুভ সময়, আর কারা সতর্ক থাকবেন—জেনে নিন বিস্তারিত।

মেষ : আজ কোনো বিষয়ে দ্বিধায় ভুগতে পারেন। পরিবারে অশান্তির আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যগতভাবে পাকস্থলী, স্নায়ু বা রক্তজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। কর্মক্ষেত্রে সাময়িক হতাশা এলেও ভবিষ্যৎ ভালো হওয়ার ইঙ্গিত আছে। ব্যবসা মোটামুটি ভালো চলবে।

বিজ্ঞাপন

বৃষ : আর্থিক দিক অনুকূলে থাকবে। আগের বিনিয়োগ লাভ দিতে পারে। নতুন চাকরি বা কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। নতুন ব্যবসায় নামার আগে বাস্তবতা যাচাই করে নিন।

মিথুন : আজ অর্থাগমের সম্ভাবনা ভালো। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কিছু জটিলতা ও আইনি সমস্যার আশঙ্কা রয়েছে। ব্যবসায় নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে।

কর্কট : পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচে সঞ্চয় কমে যেতে পারে। নতুন কাজের সুযোগ মিলতে পারে। যানবাহন সংক্রান্ত ঝামেলায় ভোগান্তি হতে পারে।

বিজ্ঞাপন

সিংহ : শরীরে সাময়িক অস্বস্তি দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। শিক্ষার্থীদের প্রত্যাশিত ফল নাও মিলতে পারে। তবে নতুন চাকরির ভালো প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা : সহজে লাভের প্রলোভনে পা না দেওয়াই ভালো। আয় বাড়লেও ব্যয়ের কারণে সঞ্চয় হবে না। উচ্চশিক্ষায় নতুন সুযোগ আসতে পারে। যৌথ ব্যবসায় সতর্ক থাকতে হবে।

তুলা : ভুল সিদ্ধান্ত সমস্যার কারণ হতে পারে। দাঁত ও হাড়ের সমস্যায় ভোগান্তি হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য মিললেও উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন।

বিজ্ঞাপন

বৃশ্চিক : পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পুরোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।

ধনু : রাগ নিয়ন্ত্রণে না রাখলে সমস্যায় পড়তে পারেন। হাড়ের ব্যথা বা পিত্তজনিত সমস্যা বাড়তে পারে। চিকিৎসা ও গবেষণাসংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। ভাই-বোনের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

মকর : কর্মজীবন ও পারিবারিক জীবনে কিছুটা স্বস্তি মিলবে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ তৈরি হতে পারে। নতুন চাকরিপ্রার্থীদের আরও অপেক্ষা করতে হতে পারে। পানি বাহিত রোগ থেকে সতর্ক থাকুন।

কুম্ভ : আজ পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নির্মাণ ও লোহাজাত খাতে। পুরোনো বকেয়া আদায় হতে পারে। আবহাওয়ার পরিবর্তনে পুরোনো অসুখ বাড়তে পারে।

মীন : সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিরোধ বাড়তে পারে। হঠাৎ ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। চাকরিক্ষেত্রে পদোন্নতি বা বদলির সম্ভাবনা রয়েছে। বিদেশ বাণিজ্যে বিনিয়োগ লাভজনক হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD