Logo

আজকের রাশিফল (২৫ মে) : কার ভাগ্যে সুখবর, কার সতর্ক থাকার দিন?

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৬, ১৩:০৮
আজকের রাশিফল (২৫ মে) : কার ভাগ্যে সুখবর, কার সতর্ক থাকার দিন?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথি। সোমবার গঙ্গা পূজার পাশাপাশি বজ্র যোগ, সিদ্ধি যোগ ও রবি যোগের প্রভাব থাকছে। একই সঙ্গে উত্তর ফাল্গুনী ও হস্ত নক্ষত্রের সংযোগে দিনটি কিছু রাশির জন্য শুভ সম্ভাবনা নিয়ে এলেও, কয়েকটি রাশিকে থাকতে হবে বাড়তি সতর্কতায়।

বিজ্ঞাপন

আজ চন্দ্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। সূর্যোদয় হয়েছে ভোর ৪টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। জ্যোতিষশাস্ত্র মতে, সোমবার মহাদেবের আরাধনার দিন হওয়ায় অনেক রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

মেষ : আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা মিলতে পারে। তবে পারিবারিক সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে। মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে।

বিজ্ঞাপন

বৃষ : অপ্রয়োজনীয় বিনিয়োগে ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। জমিজমা বা বাড়িঘর সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় সতর্ক থাকতে হবে।

মিথুন : কর্মস্থলে ভুল বোঝাবুঝি বা অপবাদে জড়াতে পারেন। আপাতত চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ব্যবসায় নতুন আয়ের পথ খুলতে পারে। সংসারে সম্পর্ক স্বাভাবিক থাকবে।

কর্কট : শিল্প ও সৃজনশীল কাজে সাফল্য মিলতে পারে। নতুন কারও সহযোগিতা পেতে পারেন। বিদেশযাত্রা বা কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। তবে প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

বিজ্ঞাপন

সিংহ : আগুন বা বৈদ্যুতিক ঝুঁকি থেকে সতর্ক থাকুন। নতুন বাড়ি নির্মাণের সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। ভ্রমণে সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

কন্যা : আইনি জটিলতার সমাধান হতে পারে। সমাজসেবামূলক কাজে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় ক্রেতাদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। দূরের কোনো স্থানে চাকরির সুযোগ আসতে পারে।

বিজ্ঞাপন

তুলা : আইন পেশার সঙ্গে যুক্তদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে। স্বাস্থ্যগত বিষয়ে বিশেষ করে কিডনির সমস্যায় সতর্ক থাকতে হবে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা আছে।

বৃশ্চিক : নতুন ব্যবসা বা বিনিয়োগের জন্য দিনটি শুভ। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল মিলবে। তরলজাত পণ্যের ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে।

ধনু : পুরোনো রোগ আবার দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চাকরির পরীক্ষায় সাফল্য আসতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে।

বিজ্ঞাপন

মকর : হঠকারী সিদ্ধান্ত ব্যবসায় ক্ষতির কারণ হতে পারে। আগুন ও যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। আর্থিক চাপও বাড়ার আশঙ্কা রয়েছে।

কুম্ভ : সংক্রামক বা পানিবাহিত রোগে ভোগার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির সুযোগ আসতে পারে। নতুন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে। ঋণ নেওয়া থেকে বিরত থাকাই ভালো।

বিজ্ঞাপন

মীন : শত্রুতার কারণে আইনি জটিলতায় পড়তে পারেন। ব্যবসায় মুনাফা ভালো থাকবে। মানসিক চাপ বাড়তে পারে। পুরোনো বন্ধুর সহায়তা মিলতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD