Logo

আজকের রাশিফল (২৩ মে) : ধ্রুব যোগে কেমন কাটবে দিন?

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৬, ১২:২৯
আজকের রাশিফল (২৩ মে) : ধ্রুব যোগে কেমন কাটবে দিন?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লা সপ্তমী তিথি। শনিবার (২৩ মে) চাঁদ অবস্থান করবে সিংহ রাশিতে। দিনের শুরুতে থাকবে ধ্রুব যোগ ও ব্যাঘাত যোগের প্রভাব। পাশাপাশি মঘা ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবও থাকবে আজকের দিনে।

বিজ্ঞাপন

জ্যোতিষশাস্ত্র মতে, কর্মফলের দেবতা শনির দিন হওয়ায় আজ কিছু রাশির জাতকদের জন্য দিনটি শুভ হতে পারে। আবার কিছু রাশিকে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মেষ : আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের ইঙ্গিত রয়েছে।

বিজ্ঞাপন

বৃষ : সৃজনশীল কাজে সাফল্য মিলতে পারে। কথাবার্তার দক্ষতায় জটিল সমস্যার সমাধান হবে। তবে পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু উদ্বেগ তৈরি হতে পারে।

মিথুন : পারিবারিক সমস্যার সমাধান মিলতে পারে। সঞ্চয় বাড়বে। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যগত কিছু জটিলতা বাড়তে পারে।

কর্কট : দাম্পত্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পুরোনো কোনো কাজে সফলতা মিলবে। তবে ঋণ ও আর্থিক লেনদেনে সতর্ক থাকা ভালো।

বিজ্ঞাপন

সিংহ : আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়তে পারে। কর্মক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কন্যা : পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো হবে।

তুলা : ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় অগ্রগতির সুযোগ মিলতে পারে। তবে শারীরিক কিছু সমস্যায় ভোগান্তি হতে পারে।

বিজ্ঞাপন

বৃশ্চিক : চাকরিক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। জমিজমা সংক্রান্ত জটিলতার সমাধান হতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভের ইঙ্গিতও রয়েছে।

ধনু : রাজনীতির সঙ্গে যুক্তদের জনপ্রিয়তা বাড়তে পারে। ব্যবসায় লাভ হলেও হিসাব-নিকাশে ভুল হতে পারে। স্বাস্থ্যব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে।

মকর : ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও বিরোধ বাড়তে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ রয়েছে। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

কুম্ভ : পুরোনো রোগের সমস্যা বাড়তে পারে। বৈদ্যুতিন পণ্যের ব্যবসায় সাফল্য মিলবে। পরিবার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মীন : চুক্তিভিত্তিক কাজে লাভবান হতে পারেন। চাকরিতে বদলি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ঋণসংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD