Logo

আজকের রাশিফল (১৬ জুন) : কুম্ভ রাশির বিদেশযাত্রার সম্ভাবনা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৬, ১২:২৬
আজকের রাশিফল (১৬ জুন) : কুম্ভ রাশির বিদেশযাত্রার সম্ভাবনা
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে। দিনজুড়ে বৃদ্ধি যোগ, ধ্রুব যোগ ও ত্রিপুষ্কর যোগের প্রভাব থাকবে। পাশাপাশি আর্দ্রা ও পুনর্বসু নক্ষত্রের সংযোগও রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলবার বজরংবলীর আরাধনার দিন।

বিজ্ঞাপন

তাই কিছু রাশির জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে পারে, আবার কারও ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি।

মেষ : আবেগের বশে কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে হতাশ হতে পারেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল মিলবে। ব্যবসায় বিশেষ করে রিয়েল এস্টেট, ঠিকাদারি ও জমি-সংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে।

বৃষ : আর্থিক অবস্থা মোটামুটি অনুকূলে থাকবে। উচ্চশিক্ষা বা নতুন শিক্ষামূলক উদ্যোগে অগ্রগতি হতে পারে। দাঁত, গলা বা পেটের সমস্যায় ভুগতে পারেন। কর্মস্থলে আপনার দক্ষতা প্রশংসিত হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

মিথুন : ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণ বিরক্তির কারণ হতে পারে। বিদেশি বাণিজ্যের সঙ্গে যুক্তদের জন্য নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে।

কর্কট : কাজের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। ব্যবসায় লাভের সম্ভাবনা উজ্জ্বল। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মিটে যেতে পারে। পর্যটন খাতের সঙ্গে যুক্তরা ভালো ফল পেতে পারেন। তবে শত্রুপক্ষের বিষয়ে সতর্ক থাকুন।

সিংহ : আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষায় সচেতন হতে হবে। কর্মস্থলে ধৈর্য ধরে ভুল সংশোধনের চেষ্টা করুন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। পার্টনারশিপ ব্যবসায় কিছু ঝুঁকি থাকতে পারে। বড় কোনো চুক্তিভিত্তিক কাজে যুক্ত হওয়ার সুযোগ মিলতে পারে।

বিজ্ঞাপন

কন্যা : পাওনা অর্থ আদায়ে বিলম্ব হতে পারে। নতুন বিনিয়োগ না করাই ভালো। ঝুঁকিপূর্ণ বা দালালি-সংক্রান্ত কাজে না জড়ানোই শ্রেয়। গলব্লাডার বা হজমজনিত সমস্যায় ভুগতে পারেন। মতামতের ক্ষেত্রে নমনীয় হওয়ার চেষ্টা করুন।

তুলা : প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নেওয়া প্রয়োজন। প্রতিবেশীকে কেন্দ্র করে ঝামেলা তৈরি হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। নতুন চাকরির সুযোগও আসতে পারে।

বৃশ্চিক : কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ব্যবসায় লাভ হলেও অধস্তন কর্মচারীর কারণে ক্ষতির আশঙ্কা আছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। পুরোনো পরিচিত কারও কাছ থেকে সুখবর পেতে পারেন।

বিজ্ঞাপন

ধনু : ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। শারীরিক অসুস্থতা ভোগাতে পারে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে প্রতারণা বা প্রতিদ্বন্দ্বিতা থেকে সতর্ক থাকতে হবে। আত্মবিশ্লেষণ আপনার কাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

মকর : বিনিয়োগের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। ব্যবসায় ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে। আত্মীয়স্বজনের বিরোধিতার মুখোমুখি হতে পারেন। আগে বাতিল হওয়া কোনো ব্যবসায়িক চুক্তি আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ : সঞ্চিত অর্থের কিছু অংশ ব্যয় হয়ে যেতে পারে। বিরোধীদের বিষয়ে সতর্ক থাকুন। কর্মসূত্রে বিদেশ ভ্রমণ বা বিদেশযাত্রার সুযোগ তৈরি হতে পারে। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। পরিবারের মধ্যে কিছুটা অশান্তি দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

মীন : সর্দি-কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। ব্যবসায় কিছু প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিচিত কারও নতুন আচরণ আপনাকে বিস্মিত করতে পারে। নতুন সম্পর্কের সূচনাও হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD