আজকের রাশিফল (১ আগস্ট) : কার ভাগ্যে কী আছে?

আজ শনিবার, ১ আগস্ট ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ চাঁদ কুম্ভ রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুসারে রাত ১১টা ৭ মিনিট পর্যন্ত শ্রাবণ কৃষ্ণা তৃতীয়া তিথি থাকবে। দিনটিতে শোভন ও অতিগণ্ড যোগের প্রভাবও রয়েছে। গ্রহরাজ শনির দিন শনিবারে মেষ থেকে মীন—১২ রাশির প্রেম, কর্ম, অর্থ ও স্বাস্থ্য কেমন কাটতে পারে, দেখে নিন।
বিজ্ঞাপন
মেষ : আজ আয় বাড়ার পাশাপাশি ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। দাম্পত্য জীবনে আনন্দের পরিবেশ থাকবে। নতুন ব্যবসা শুরুর সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শারীরিকভাবে স্ত্রীরোগের সমস্যা বাড়তে পারে। মাথায় আঘাত বা রক্তপাতের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
বৃষ : সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে কাঙ্ক্ষিত কিছু অর্জনে বাধা আসতে পারে। বন্ধুর কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক অসুস্থতা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে তিক্ততা তৈরি হওয়ার আশঙ্কা আছে। প্রশাসনিক কাজে যুক্তদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বিরোধীদের কারণে ক্ষতির আশঙ্কাও রয়েছে।
মিথুন : আজ আইনি ঝামেলা থেকে দূরে থাকাই ভালো। ব্যবসায় আর্থিক অবস্থান শক্তিশালী হতে পারে। বিলাসী জীবনযাপনে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিতে হবে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
কর্কট : জমি-জমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। ওষুধের ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। গলার সমস্যায় ভুগতে পারেন। অনিশ্চিত খাতে বিনিয়োগ করলে লোকসানের আশঙ্কা রয়েছে। কর্মসূত্রে দূরের কোনো স্থানে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ : আজ আয় বাড়তে পারে। তবে অংশীদারি ব্যবসায় জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। হিসাব-সংক্রান্ত কাজে যুক্তদের উন্নতির সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে। ছোট ভাইয়ের কারণে ক্ষতির মুখে পড়তে পারেন। দূরে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
কন্যা : একসঙ্গে অনেক কাজ থাকলেও অগ্রাধিকার বুঝে সঠিক কাজটি বেছে নেওয়া জরুরি। কর্মক্ষেত্রে তুলনামূলক স্বস্তিতে থাকতে পারবেন। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে সহযোগিতা পাবেন। অবিবাহিতদের বিয়ের বিষয়ে কিছুটা বাধা আসতে পারে। নতুন চাকরির সুযোগও তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
তুলা : নতুন চাকরিপ্রার্থীদের জন্য আয়ের নতুন পথ খুলতে পারে। ভাই-বোনের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিতে পারে। পড়াশোনায় মনোযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা তৈরি হতে পারে।
বৃশ্চিক : পারিবারিক সমস্যাগুলো মিটিয়ে ফেলার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে ঈর্ষাপরায়ণ সহকর্মীদের বিষয়ে সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসায় লাভ হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে। গাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে।
ধনু : কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা অর্থ হাতে আসতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে উপকার পাবেন। সরকারি অনুদান বা সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
মকর : ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। অভিজ্ঞ কারও পরামর্শ নিলে আইনি জটিলতা এড়ানো সম্ভব হতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে।
কুম্ভ : জনকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। স্বজনদের সঙ্গে বিরোধ বাড়ার আশঙ্কা রয়েছে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনাও রয়েছে। ব্যবসায় আইনি জটিলতা ও লোকসান হতে পারে। সংক্রামক রোগের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
মীন : কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পানিতে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত বিশ্বাসের কারণে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক প্রতারণার ঝুঁকি থাকায় লেনদেনে সতর্ক থাকুন।








