Logo

আজকের রাশিফল (৭ আগস্ট) : কেমন কাটবে আপনার দিন

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৬, ১১:২৭
আজকের রাশিফল (৭ আগস্ট) : কেমন কাটবে আপনার দিন
ছবি: সংগৃহীত

আজ ৭ আগস্ট ২০২৬, শুক্রবার। জ্যোতিষ গণনা অনুযায়ী চাঁদ আজ বৃষ রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুসারে বিকেল ৪টা ৪৬ মিনিট পর্যন্ত শ্রাবণ কৃষ্ণা নবমী তিথি থাকবে। এদিন বৃদ্ধি ও ধ্রুব যোগের প্রভাব রয়েছে। জ্যোতিষমতে শুক্রবার মা লক্ষ্মীর দিন হিসেবে বিবেচিত। দেখে নেওয়া যাক, মেষ থেকে মীন—১২ রাশির জাতক-জাতিকাদের প্রেম, কর্ম, অর্থ ও স্বাস্থ্য কেমন কাটতে পারে।

বিজ্ঞাপন

মেষ: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া ভালো। চাকরিপ্রার্থীরা নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে এগোলে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। পুরোনো কোনো অসুস্থতা আবার দেখা দেওয়ায় ভোগান্তি বাড়তে পারে।

বৃষ: আজকের দিনটি মিশ্রভাবে কাটতে পারে। ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। অর্থ সঞ্চয়ের সুযোগ থাকবে। ব্যবসায় প্রত্যাশিত লাভ না হলেও বড় ধরনের লোকসানের আশঙ্কা নেই। পছন্দের কোনো জিনিস উপহার হিসেবে পেতে পারেন। পড়াশোনায় মনোযোগের ঘাটতি থাকায় শিক্ষার্থীদের ফল আশানুরূপ নাও হতে পারে।

মিথুন: মামলা-মোকদ্দমার কারণে বাড়তি অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারলে আর্থিক উন্নতি হতে পারে। ছোট ভাই-বোনের কাছ থেকে সহযোগিতা পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ হাতে আসতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ইলেকট্রনিক পণ্য কিনতে অতিরিক্ত খরচ হতে পারে।

বিজ্ঞাপন

কর্কট: দীর্ঘদিনের পাওনা অর্থ আজ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানকে ঘিরে দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। হঠাৎ কোনো উৎস থেকে অর্থ লাভের সুযোগ আসতে পারে। বেআইনি বা অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখাই ভালো।

সিংহ: সর্দি-কাশির মতো শারীরিক সমস্যায় অস্বস্তি হতে পারে। নিজের কর্মদক্ষতার ওপর আস্থা রেখে দায়িত্ব পালন করতে পারবেন। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় মোটের ওপর সাফল্য এলেও যৌথ বা অংশীদারি ব্যবসায় ক্ষতির ঝুঁকি থাকতে পারে।

কন্যা: পুরোনো ঋণ নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। গোপন শত্রুর কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পারিবারিক বিষয়েও অযথা দুশ্চিন্তা করতে পারেন। চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে। অনিয়মিত খাবারের কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

তুলা: সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। একাধিক কাজ থাকলে গুরুত্বপূর্ণ কাজটিকে অগ্রাধিকার দিন। নিজের বুদ্ধি ও পরিকল্পনা কাজে লাগিয়ে ব্যবসায় লাভবান হতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পেশা পরিবর্তনের সুযোগ আসতে পারে।

বৃশ্চিক: দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সমস্যা তৈরি করতে পারে। আঘাতজনিত কারণে রক্তপাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকা প্রয়োজন। ব্যবসায় লাভ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

ধনু: ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভালো। নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নেওয়া উচিত।

বিজ্ঞাপন

মকর: ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। অসাবধানতায় পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যায্য পাওনা পেতে দেরি হতে পারে। টনসিল বা চোখের সমস্যায় অস্বস্তি দেখা দিতে পারে। পুরোনো কোনো পরিচিত বা যোগাযোগ আজ গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করতে পারে।

কুম্ভ: নতুন চিন্তা ও পরিকল্পনা বাস্তবে প্রয়োগ করার সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আবেগের বশে হঠকারী সিদ্ধান্ত নিলে ক্ষতির মুখে পড়তে পারেন। ব্যবসায় বড় ধরনের উন্নতির সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ চূড়ান্ত হতে পারে।

মীন: নতুন গাড়ি কেনার সুযোগ তৈরি হতে পারে। তবে বাড়ি বা সম্পত্তি নিয়ে আজ বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। দীর্ঘদিনের কোনো রোগের সমস্যা বাড়তে পারে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় বিরোধ বা শত্রুতার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। বয়স্কদের হাঁটুর ব্যথা, ডায়াবিটিস বা স্নায়ুর সমস্যায় অস্বস্তি বাড়তে পারে। অতিরিক্ত লোভ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সমস্যা ডেকে আনতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD