Logo

আজকের রাশিফল : কোন রাশিতে মিলবে সাফল্য, কার সতর্কতা জরুরি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩২
আজকের রাশিফল : কোন রাশিতে মিলবে সাফল্য, কার সতর্কতা জরুরি
ছবি: সংগৃহীত

আজকের দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কন্যা রাশির জাতক। আপনার ওপর বুদ্ধির দেবতা বুধ, দৈবশক্তির কারক কেতু ও কর্মফলদাতা শনি গ্রহের প্রভাব রয়েছে। ধনু রাশির সঙ্গে বন্ধুত্ব আজ শুভ ফল দিতে পারে। জনপ্রিয়তা বাড়বে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন। জমিজমা নিয়ে বিরোধের অবসান হতে পারে। হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ম ও ব্যবসায় ঝুঁকি এড়িয়ে চলাই ভালো। ভাইবোনদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় সঞ্চয়ে হাত দিতে হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় রাখা কঠিন হতে পারে। মামলা-মোকদ্দমার রায় বিপক্ষে যাওয়ার আশঙ্কা রয়েছে। দূরস্থান থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। ইলেকট্রনিকস সামগ্রী, বৈদ্যুতিক মিটার বা পানির কল মেরামতে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

ব্যবসায় মজুত পণ্যের দাম বাড়তে পারে। দূরস্থান থেকে সুখবর আসবে। নিঃসন্তান দম্পতির জীবনে সন্তানের আগমনের সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির দিকটি শক্তিশালী হবে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিচ্ছিন্ন দাম্পত্য সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনা রয়েছে।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

বাণিজ্যিক সফর থেকে লাভবান হতে পারেন। চাকরিপ্রত্যাশীদের মুখে হাসি ফুটতে পারে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ভ্রমণের সময় পরিচিত কারও সঙ্গে সম্পর্ক আত্মীয়তায় রূপ নিতে পারে। লটারি, জুয়া, রেস, শেয়ার ও হাউজিংয়ের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। সন্তানরা অনুগত থাকবে। শিক্ষার্থীদের মনের আশা পূরণ হতে পারে।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

রাগ, জেদ, অহংকার ও অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণে রাখুন। দাম্পত্য জীবনে সম্প্রীতি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। মিথ্যা অপবাদ বা বদনামের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। বিদেশি সূত্র থেকে লাভের সুযোগ আসবে। আয় ও ব্যয়ের ভারসাম্য থাকলেও সঞ্চয়ের সুযোগ কম থাকবে।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

দূরস্থান থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। আশ্রিত বা প্রতিপালিত ব্যক্তির বিষয়ে সতর্ক থাকুন। বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী, বৈদ্যুতিক মিটার ও পানির কলের সমস্যায় বাড়তি খরচ হতে পারে। সহকর্মী ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে চলুন। উপার্জনের তুলনায় অর্থব্যয়ের পরিমাণ বেশি হতে পারে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকে ব্যাপক সহযোগিতা পাবেন। ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহের অবসান হতে পারে। বাড়িতে নতুন আসবাবপত্র আসার সম্ভাবনা রয়েছে। সন্তানদের চলাফেরার বিষয়ে সতর্ক নজর রাখুন। শত্রুরা পরাস্ত হবে। বাণিজ্যিক সফর লাভজনক হতে পারে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

শ্রমিক-কর্মচারীদের কাজে সরাসরি নজর দিতে হতে পারে। সহযোগীরা সহায়তার হাত বাড়িয়ে দেবে। আয় অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা করুন। ভয়, লজ্জা ও দুর্বলতা মানসিক চাপ বাড়াতে পারে। সন্তানদের বিষয়ে সতর্ক থাকুন। প্রয়োজনীয় কোনো প্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে সতর্ক থাকুন।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

উন্নতির সুযোগ চারদিক থেকে আসতে পারে। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। পুরোনো বন্ধুত্ব আবারও জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে। শত্রু ও বিরোধীদের বেশিরভাগ ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

অংশীদারদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। আগুন ও বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। কোনো ঘটনায় মন খারাপ হয়ে অশ্রুসিক্ত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। হারানো প্রিয়জন বা সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভেঙে যাওয়া প্রেম বা বন্ধুত্ব পুনরায় জোড়া লাগতে পারে।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাসের কারণে দিনটি সাফল্যময় হতে পারে। সফলতার সুযোগ হাতের নাগালে আসবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। সন্তানদের সাফল্য পরিবারে আনন্দ আনবে। সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে। শত্রু ও বিরোধীরা পিছিয়ে যাবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

বাণিজ্যিক সফর লাভজনক হতে পারে। কর্ম ও ব্যবসায় ধারাবাহিক উন্নতি হবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব ও অবস্থান ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি আনন্দের হতে পারে। ধার-দেনা থেকে মুক্ত হওয়ার পথ তৈরি হবে। আর্থিক সংকট কাটিয়ে স্বস্তি ফিরতে পারে। বাড়িতে নতুন আসবাবপত্র যোগ হতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের সম্ভাবনা তৈরি হবে।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

বাড়ি ও যানবাহন পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। ভাগ্যের সহায়তায় বিভিন্ন কাজে অগ্রগতি হবে। ধীরে ধীরে প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটতে শুরু করবে। নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। জমিজমা নিয়ে বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমিক-প্রেমিকার মধ্যকার অভিমান দূর হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD