Logo

আজকের রাশিফল (১১ সেপ্টেম্বর) : কার ভাগ্যে উন্নতি, কার সামনে সতর্কতা

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২
আজকের রাশিফল (১১ সেপ্টেম্বর) : কার ভাগ্যে উন্নতি, কার সামনে সতর্কতা
ছবি: সংগৃহীত

আজ কন্যা রাশির জাতকদের জন্য প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে সমন্বয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা-মাতা ও গুরুজনদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা মিলবে। কর্মক্ষেত্র ও ব্যবসায় ধারাবাহিক অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে। ধর্মীয় ও মানবকল্যাণমূলক কাজে আগ্রহ বাড়বে। কর্কট রাশির সঙ্গে বন্ধুত্ব আজ শুভ ফল দিতে পারে।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

কর্ম ও ব্যবসায় নতুন দায়িত্ব কাঁধে আসতে পারে। মামলা-মোকদ্দমায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ স্মরণীয় হতে পারে।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

অংশীদারি ব্যবসার প্রচার ও পরিধি বাড়তে পারে। দীর্ঘদিনের দাম্পত্য বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের সম্পর্কে অভিমান তৈরি হতে পারে। দ্বিচক্রযান ব্যবহারে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় লৌকিকতা এড়িয়ে চলা ভালো। মাতা বা মাতৃস্থানীয় কারও সহযোগিতা পাবেন। সংগীতের প্রতি আগ্রহ বাড়তে পারে।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

কর্মক্ষেত্রে সুনাম ও যশ বাড়ার পাশাপাশি পদোন্নতির পথও খুলতে পারে। ভাই-বোনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। তবে ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। পরিবারে কোনো মাঙ্গলিক আয়োজন হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

নতুন নতুন সুযোগ সামনে আসতে পারে। খাবার, পোশাক ও বাসস্থানের প্রয়োজনীয়তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিথিদের আগমনে ঘরবাড়ি প্রাণবন্ত হয়ে উঠবে। পুরোনো ধারদেনা থেকে মুক্তির পথ তৈরি হতে পারে। মামলা-মোকদ্দমা নিষ্পত্তির দিকে এগোবে। গুরুত্বপূর্ণ কোনো দলিলপত্র হাতে আসতে পারে।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

বাড়িতে নতুন আসবাবপত্র কিংবা পোশাক-অলঙ্কার আসতে পারে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক নজর রাখুন। প্রতিকূল পরিস্থিতির অবসান হয়ে সুসময় ফিরতে পারে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন। দীর্ঘদিনের রোগব্যাধি থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

ব্যবসা-বাণিজ্যে কিছুটা মন্দাভাব দেখা দিতে পারে। কাছের মানুষের পরিচয়ে কেউ ক্ষতির কারণ হয়ে উঠতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। বয়স্ক কারও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। সন্তানদের আচরণে মন খারাপ হতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে সঞ্চয়ে হাত দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

হাতে থাকা কাজগুলো সহজেই শেষ করতে পারবেন। ব্যবসায় মজুত পণ্যের মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো প্রেম বা বন্ধুত্বের সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। সন্তানরা বাধ্য ও অনুগত থাকবে। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। ঋণ পরিশোধের পথও আগের তুলনায় সহজ হতে পারে।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

বেকারদের জন্য দিনটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। সাফল্য ও বিজয় হাতছানি দিতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হবে। শিক্ষার্থীদের মন আনন্দে ভরে উঠতে পারে। বাড়ি বা যানবাহন পরিবর্তনের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

দীর্ঘদিনের কিছু স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। সৌভাগ্যের সময় শুরু হওয়ার ইঙ্গিত রয়েছে। পিতা-মাতা ও গুরুজনদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। উপহার বা উপঢৌকন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় লৌকিকতা এড়িয়ে চলুন। নতুন কারও আগমন ঘটতে পারে।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

ঘুষ, উৎকোচসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। দীর্ঘপথের যাত্রায় নিজে গাড়ি চালানো এড়িয়ে চলাই ভালো। বিপদের সময় বন্ধু, আত্মীয় বা স্বজনদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা নাও মিলতে পারে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

জমিজমা নিয়ে চলমান বিরোধের অবসান হতে পারে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে ভালো সহযোগিতা পাবেন। বাড়ি কিংবা যানবাহন পরিবর্তনের ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কমবে। ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। বিবাহযোগ্যদের বিয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

কোনো কাজের শুরু ভালো হলেও শেষপর্যায়ে গিয়ে জটিলতা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের মন পড়াশোনার চেয়ে ফেসবুক ও ইউটিউবের দিকে বেশি ঝুঁকতে পারে। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কিছুটা সংযত থাকুন। অর্থনৈতিক বিষয়ে কাউকে অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD