Logo

আজকের রাশিফল (৯ সেপ্টেম্বর) : কোন রাশির দিন কেমন কাটবে?

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০
আজকের রাশিফল (৯ সেপ্টেম্বর) : কোন রাশির দিন কেমন কাটবে?
ছবি: সংগৃহীত

আজকের দিনে জন্মগ্রহণকারীরা পাশ্চাত্য জ্যোতিষ মতে কন্যা রাশির জাতক-জাতিকা। রাশি অধিপতি বুধের পাশাপাশি সেনাপতি মঙ্গল ও গ্রহপিতা রবির প্রভাবও থাকবে। বৃশ্চিক রাশির সঙ্গে বন্ধুত্ব আজ শুভ ফল দিতে পারে। নেতৃত্ব ও কর্তৃত্বের অবস্থান আরও শক্তিশালী হবে। ভাগ্যের সহায়তায় প্রত্যাশা পূরণের সুযোগ তৈরি হতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হবে। প্রেম, রোমান্স ও বিনোদনেও মিলতে পারে আনন্দ।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। অতিথিদের আনাগোনায় ঘরবাড়ি প্রাণবন্ত হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। জমিজমা নিয়ে চলমান বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলাই ভালো। ভাইবোন ও আত্মীয়-পরিজনের সহযোগিতা পাবেন। ক্যারিয়ার, ব্যবসা ও অর্থসংক্রান্ত দুশ্চিন্তা অনেকটাই কমে আসবে। ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাসে দিনটি ভালো কাটতে পারে। শত্রু ও বিরোধীপক্ষকে মোকাবিলায় সাফল্য আসবে। প্রেমের সম্পর্ক সামাজিক ও পারিবারিক স্বীকৃতি পেতে পারে।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

জীবনযাত্রায় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। হারিয়ে যাওয়া অর্থ বা সম্পদ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। খাদ্য, পোশাক ও বাসস্থানের সংকট দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থানও আগের তুলনায় শক্তিশালী হবে। ঘরে নতুন আসবাব, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কেনার সুযোগ আসতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতায় দিনটি পরিপূর্ণ হতে পারে। বেকারদের জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে। মনোবল, জনবল ও অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। বাড়ি, গাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান কেনার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথ খুলতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে। দূরবর্তী স্থান থেকে অপ্রত্যাশিত কোনো দুঃসংবাদ আসতে পারে। অর্থের বিষয়ে অন্যের ওপর অতিরিক্ত নির্ভর না করাই ভালো। প্রতিকূল পরিস্থিতি কিছুটা চাপ তৈরি করতে পারে। ঘুষ, উৎকোচসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ দূরে থাকুন।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

বিদেশি যোগাযোগ বা বৈদেশিক সূত্র থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন আটকে থাকা কাজ আবার সচল হবে। পাওনা অর্থ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্র ও ব্যক্তিজীবনে উন্নতির গতি বাড়বে। দাম্পত্য জীবনের পুরোনো বিরোধ মিটে যেতে পারে। তবে রাগ, জেদ ও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। পরিবারে নতুন অতিথির আগমনের সুখবরও আসতে পারে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

বেকার তরুণ-তরুণীদের জন্য ভালো খবর আসতে পারে। আনন্দ ও সাফল্যে দিনটি স্মরণীয় হয়ে উঠবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমায় অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবিকার ভিত্তি আরও শক্তিশালী হবে। পিতামাতার সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হতে পারে। বিরোধীপক্ষকেও মোকাবিলা করতে সক্ষম হবেন।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

ভাগ্যের অনুকূল প্রভাব অনুভব করবেন। নতুন পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। চলমান প্রতিকূলতা ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে। সন্তানদের সাফল্য আপনাকে আনন্দিত ও গর্বিত করতে পারে। পিতামাতার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ঘরে নতুন আসবাব বা প্রয়োজনীয় সামগ্রী যুক্ত হতে পারে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

আয় কমে যাওয়ায় সঞ্চয়ের অর্থ ব্যবহার করতে হতে পারে। আশ্রিত বা নির্ভরশীল ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। মিথ্যা অপবাদ বা বদনাম কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। দূর থেকে অপ্রত্যাশিত কোনো খারাপ সংবাদ আসার আশঙ্কা রয়েছে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

অংশীদারদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। ঘরে নতুন আসবাব ও মূল্যবান সামগ্রী আসতে পারে। দাম্পত্য জীবনের বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্যদের বিয়ের আলোচনা চূড়ান্ত হতে পারে। নিঃসন্তান দম্পতিদের জীবনে সুখবর আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

মৌসুমি রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। ঋণ ও ধারদেনার চাপও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কোনো চুক্তিতে স্বাক্ষর বা বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। শ্রমিক-কর্মচারীদের কাজের বিষয়ে বাড়তি নজর দিতে হবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকুন।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

মামলা-মোকদ্দমায় অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রা কিংবা বিদেশ থেকে দেশে ফেরার পথ সহজ হতে পারে। পিতামাতার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্র ও ব্যবসায় বাড়তি দায়িত্ব কাঁধে আসতে পারে। নিঃসন্তান দম্পতিদের জন্য আনন্দের সংবাদ আসার সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD