Logo

আজকের রাশিফল (৬ সেপ্টেম্বর) : ১২ রাশির জীবনে কী অপেক্ষা করছে?

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২
আজকের রাশিফল (৬ সেপ্টেম্বর) : ১২ রাশির জীবনে কী অপেক্ষা করছে?
ছবি: সংগৃহীত

আজকের দিনে জন্ম নেওয়া ব্যক্তিরা পাশ্চাত্য জ্যোতিষ মতে কন্যারাশির জাতক-জাতিকা। রাশি অধিপতি বুধের পাশাপাশি প্রেমের দেবতা শুক্র ও দৈবশক্তির প্রতীক কেতুর প্রভাবও রয়েছে।

বিজ্ঞাপন

তুলা রাশির জাতকদের সঙ্গে বন্ধুত্ব আজ শুভ ফল দিতে পারে। হারানো প্রিয়জন ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। ডাকযোগে আসতে পারে সুখবর। জমিজমা নিয়ে চলমান বিরোধের অবসান হতে পারে। বেকারদের কর্মসংস্থানের প্রত্যাশা পূরণ হওয়ার সুযোগ রয়েছে। তবে দাম্পত্য সম্পর্কে ঐক্য ধরে রাখতে সচেতন থাকতে হবে। পুরোনো ঋণ ও ধারদেনা থেকে মুক্তির পথও তৈরি হতে পারে।

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

কর্মক্ষেত্র বা ব্যবসায় অতিরিক্ত দায়িত্ব কাঁধে আসতে পারে। উদ্যোগ নিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের সঙ্গে থাকা মতবিরোধ কমে আসবে। প্রতিপক্ষ ও বিরোধীদের মোকাবিলায় সাফল্য মিলতে পারে। বাড়ি, জমি কিংবা যানবাহন কেনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণের সুযোগ আসবে। বুদ্ধি, প্রযুক্তি ও কৌশল কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন।

বিজ্ঞাপন

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

অংশীদারি ব্যবসায় প্রচার ও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। আর্থিক সংকট কিছুটা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে সামাজিকতা ও আনুষ্ঠানিকতায় বাড়তি ব্যয় হতে পারে। অতিথিদের উপস্থিতিতে ঘরবাড়ি প্রাণবন্ত থাকবে। পারিবারিক সুখ-শান্তি ও সমৃদ্ধির পরিবেশ তৈরি হবে। জমিজমা নিয়ে জটিলতা মিটে যেতে পারে। সন্তানদের আচরণে সন্তুষ্ট থাকবেন।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

বিজ্ঞাপন

বিদেশি যোগাযোগ বা সূত্র থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্যদের বিয়ের বিষয়ে অগ্রগতি হতে পারে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সুযোগ কাছে আসবে। কর্মক্ষেত্রে সুনাম ও সাফল্য পদোন্নতির পথ সহজ করতে পারে। হারিয়ে যাওয়া প্রিয়জন বা সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে চলমান দুশ্চিন্তা কমবে।

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

ভাগ্যের সহায়তা মিলবে। খাবার, পোশাক ও বাসস্থানের প্রয়োজনীয়তা পূরণের সুযোগ তৈরি হবে। বাবা-মায়ের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাবেন। নতুন নতুন সম্ভাবনা আপনার সামনে আসতে পারে। হারানো অর্থ, সম্পদ বা সম্পত্তি ফিরে পাওয়ার পথ খুলতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। আয়-রোজগারের ভিত্তি আরও শক্ত হতে পারে। ঘরে নতুন আসবাব, পোশাক কিংবা অলঙ্কার আসার সম্ভাবনা রয়েছে। হতাশার সময় কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাবেন। অর্থ, জনবল ও মনোবল—তিন ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি সাফল্য ও আনন্দের হতে পারে। দীর্ঘদিনের স্বাস্থ্যসমস্যা থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

বিজ্ঞাপন

আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয়ের পরিকল্পনা করুন। হাতে টাকা আসার আগেই বিভিন্ন খরচের চাপ তৈরি হতে পারে। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি বা তিক্ততা দেখা দিতে পারে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতে অনাকাঙ্ক্ষিত অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে।

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

অতিথিদের আনাগোনায় ঘরবাড়ি আনন্দমুখর থাকবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ তৈরি হতে পারে। পরিবারে নতুন সদস্য আসার সুখবর মিলতে পারে। আর্থিক সংকট কাটিয়ে হাতে অর্থ আসবে এবং ব্যাংক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা রয়েছে। মনের ইচ্ছা পূরণের সুযোগ মিলতে পারে। ভেঙে যাওয়া দাম্পত্য সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। চাকরি বা কর্মসংস্থানের প্রত্যাশীদের জন্য আশাব্যঞ্জক সময় আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিদেশযাত্রা কিংবা বিদেশ থেকে দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে। শত্রু ও বিরোধীদের মোকাবিলায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

বিজ্ঞাপন

সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল হবে। দীর্ঘদিন ধরে লালন করা স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। হারিয়ে যাওয়া প্রিয়জন বা কাঙ্ক্ষিত সম্পর্ক ফিরে আসতে পারে। প্রেম, রোমান্স, বিনোদন ও ভ্রমণের জন্য দিনটি অনুকূল। অপ্রয়োজনীয় লোকদেখানো এড়িয়ে চলুন। বাবা-মা ও গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন।

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

আয় হাতে পাওয়ার আগেই নানা খরচের পরিকল্পনা তৈরি হয়ে যেতে পারে। ব্যবসায় কিছুটা মন্দাভাব দেখা দিতে পারে। নেশা, মদ্যপান ও জুয়া থেকে দূরে থাকা প্রয়োজন। সন্তানদের আচরণ মানসিক কষ্টের কারণ হতে পারে। সংগীত ও সৃজনশীল বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বাড়িতে নতুন আসবাবপত্র, পোশাক কিংবা অলঙ্কার যোগ হতে পারে। বিবাহযোগ্যদের জন্য গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বাড়বে। অংশীদারি ব্যবসায় প্রচার ও প্রসারের সুযোগ আসবে। জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা হতে পারে। সন্তানহীন দম্পতির জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

বিজ্ঞাপন

কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করে কাজ আদায় করতে হবে। লটারি, জুয়া ও রেসের মতো ঝুঁকিপূর্ণ বিষয়ে জড়ানো থেকে বিরত থাকুন। ভয়, সংকোচ ও আত্মবিশ্বাসের ঘাটতি মানসিক চাপ বাড়াতে পারে। দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা প্রয়োজন। সন্তানদের আচরণে সন্তুষ্টি পাবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD